জম্মু কাশ্মীরের পুঞ্চে পাকিস্তানের গুলিবর্ষণ, মৃত ১ সেনা জওয়ান
ফের জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন। পাকিস্তানের গুলির লড়াইয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের।
শ্রীনগর, ৬ নভেম্বর : ফের জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন। পাকিস্তানের গুলির লড়াইয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের।
রবিবার সকাল ৭ টা থেকে পুঞ্চের কেজি (কৃষ্ণ ঘাঁটি) সেক্টরে বিনা কোনও উসকানিতে গুলি ছুঁড়তে শুরু করে পাক সেনা। গুলির পাশাপাশি মর্টার শেলেরও ব্যবহার করা হয়েছে।

সেনা আধিকারিকদের তরফে জানানো হয়েছে, ভারতীয় সেনা সমক্ষমতাসম্পন্ন অস্ত্র ও শেলের মাধ্যমে পাকিস্তানের মোকাবিলা করেছে। গুলির লড়াই সারা সকাল চলে বলেই জানানো হয়েছে।
গত দুই সপ্তাহে পাকিস্তানের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘণের ফলে ৮ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে সীমান্তের গুলির লড়াইয়ে ৮ স্থানীয় গ্রামবাসীর মৃত্যু হয়।
উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে পাকিস্তান এখনও পর্যন্ত ৬০ বার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।












Click it and Unblock the Notifications