পাক গোলাবর্ষণে কাশ্মীরে ফের রক্তক্ষয়! শহিদ ১ জওয়ান
পাক গোলাবর্ষণে কাশ্মীরে ফের রক্তক্ষয়! শহিদ ১ জওয়ান
ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার এদিন পাকিস্তানি গোলাবর্ষণে নহত হন। জানা গিয়েছে জম্মুর রজৌরির কাছে বিনা প্ররোচনায় পাক গোলাবর্ষণ রবিবার সকাল থেকেই শুরু হয়ে যায়। এরপর ভারতীয় সেনাও জবাব দেয়।

দুই পক্ষের লড়াইয়ে সুবেদার রাজবিন্দর সিং প্রাণ হারান। প্রথমে তিনি পাক গোলায় আহত হন। পরে তাঁর মৃত্যু সংবাদ আসে। কাশ্মীরের নওশেরা বরাবর পাকিস্তানের পোস্ট থেকে এদিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পর পর হামলা চালানো হয়। শহিদ সিংয়ের বাড়ি পাঞ্জাবের অমৃতসরে। সেখানে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে, খবর পাকিস্তানি সীমান্ত দিয়ে সন্দেহজনক গতিবিধি এদিন লক্ষ্য করে ভারতীয় সেনা। তারপরই পাল্টা ভারতীয় সেনা গুলি চালায় । এদিকে ততক্ষণে পাকিস্তান সীমান্ত থেকে গোলাবর্ষণ শুরু হয়। মনে করা হচ্ছে, গোলাবর্ষণের মোড়কে পাকিস্তান এদিন জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করেছে সীমান্তে।












Click it and Unblock the Notifications