ফের সীমান্তে পাক হামলা, শহিদ ১ জন জওয়ান, আহত ৪ জন
কাশ্মীর সীমান্ত ফের রক্তাক্ত। এদিন ফের একবার পাকিস্তানি হামলার জেরে উত্তেজনা বাড়ে কাশ্মীর উপত্যকার কৃষ্ণাঘাঁটি এলাকায়।
কাশ্মীর সীমান্ত ফের রক্তাক্ত। এদিন ফের একবার পাকিস্তানি হামলার জেরে উত্তেজনা বাড়ে কাশ্মীর উপত্যকার কৃষ্ণাঘাঁটি এলাকায়। ভারত ও পাকিস্তান দু' পক্ষের লাড়াইয়ে এদিন শহিদ হন এক ভারতীয় সেনা জওয়ান।

পাকিস্তান এদিন ভারতীয় সেনা ছাউনি বরাবর গুলি চালাতে শুরু করলে, পাল্টা জবাব দেয় ভারতও । বিনা প্ররোচনায় পাকিস্তানের এই হামলার ঘটনায় আহত হয়েছে ৪ জন ভারতীয় সেনার কর্মী। এঁদের মধ্যে রয়েছেন ১ জন অফিসার।
আহতদের উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের ঘটনাস্থল থেকে বিশেষ বিমানে উড়িয়ে নিয়ে আসা হয় উধমপুরে। আহতদের মদ্যে সিপাহি শুভম শেখাওয়াত গুরুতরআহত বলে খবর। উল্লেখ্য়, পাকিস্তানের এই হামলার ফলে, এখনও পর্য়ন্ত এবছরে পাক গোলায় নিহত ভারতীয়দের সংখ্যা পৌঁছেছে ২৭ জনে। নিহতদের মধ্যে রয়েছেন ১৩ জন সেনা জওয়ান ও ৫ জন সাধারণ কাশ্মীরি। এদিকে, এই গুলি ও পাল্টা গুলির কোনো প্রভাব পড়েনি কাশ্মীর সীমান্তের েপার োপারের ব্য়বসায় । অন্যান্য দিনের মত এদিনও দুতরফের মধ্যে বাণিজ্যিক আদাবপ্রদান চলেছে।












Click it and Unblock the Notifications