রাজৌরিতে পাক সেনার অতর্কিত হামলায় নিহত ১ ভারতীয় সেনা জওয়ান

সোমবার দুপুরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে রাজৌরি সেক্টর লক্ষ্য করে হামলা চালিয়েছে পাক সেনারা। অতর্কিতে হামলা চালানোর ফলে এক ভারতীয় সেনা জওয়ানের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

শ্রীনগর, ৩১ অক্টোবর: ফের উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায়। সোমবার দুপুরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে রাজৌরি সেক্টর লক্ষ্য করে হামলা চালিয়েছে পাক সেনারা। অতর্কিতে হামলা চালানোর ফলে এক ভারতীয় সেনা জওয়ানের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনা জওয়ানরা যে অভিযান চালিয়েছিল তার পর থেকেই লাগাতার সীমান্তে হামলা চালাচ্ছে পাক সেনারা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা জওয়ানরাও। সার্জিক্যাল অ্যাটাকের পর এই নিয়ে ৪৫ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান।

রাজৌরিতে পাক সেনার অতর্কিত হামলায় নিহত ১ ভারতীয় সেনা জওয়ান

একই সঙ্গে এদিন পুঞ্চ সেক্টরেও হামলা চালিয়েছে পাক সেনারা। মানকোট, বালাকোট সীমান্ত এলাকাতেও হামলার খবর পাওয়া গিয়েছে। প্রতিটি জায়গাতেই মর্টার হামলার পাশাপাশি গুলিবর্ষণ করে পাক সেনারা। পরে বাধা পেয়ে পিছু হঠতে বাধ্য হয় পাক সেনারা। উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তানের সেনার শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীকেই টার্গেট করেছে তাই নয়। সীমান্ত লাগোয়া একাধিক গ্রামগুলি নিশানা করে হামলা চালিয়ে যাচ্ছে।

বিএসএফ জওয়ানরা তাই সীমান্ত লোগোয়া সাম্বা সেক্টর, খাটুয়া, প্রভৃতি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে। হামলা পাল্টা হামলায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত। দীপাবলীরদিনেও পাকিস্তানি সেনার ৪ টি অউটপোস্ট সম্পূর্ণ ধ্বংস করে দিতে সক্ষম হয় ভারতীয় সেনারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+