চারবার বিক্রি হয়ে পঞ্চম জনের হাতে পড়তেই ভয়ঙ্কর দশা হল কিশোরীর, জানলে আঁতকে উঠবেন
নাবালিকা কিশোরী। বয়স ১৫ বছর। এই বয়সেই বিয়ের নামে চারবার বিক্রি হয়ে যেতে হয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলগাভীতে।
নাবালিকা কিশোরী। বয়স ১৫ বছর। তার মধ্যেই জীবনের এমন সমস্ত অভিজ্ঞতার সে সম্মুখীন হয়েছে যে একধাপে বয়স অনেকটা বেড়ে গিয়েছে। এই বয়সেই বিয়ের নামে চারবার বিক্রি হয়ে যেতে হয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলগাভীতে।

তবে শেষরক্ষা তাতেও হয়নি। অবশেষে পঞ্চম ব্যক্তির হাতে নির্যাতিত হয়ে তিন মাসের গর্ভবতী হয়ে পড়েছে কিশোরী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার ধর্ষণ করা হয়েছে তাকে। আর এই ঘটনায় মূল অভিযোগের তির কিশোরীর বাবা ও সৎ মায়ের দিকে।
মেয়েটি রায়বাগের নিপানল গ্রামের বাসিন্দা। তাকে বেলগাভীতে একটি মহিলা ও শিশু সুরক্ষা সংস্থার আশ্রয়ে রাখা হয়েছে। এই ঘটনায় পুলিশ মোট ৯ জনের বিরুদ্ধে শিশুর বিরুদ্ধে যৌন নির্যাতনমূলক পকসো আইনে মামলা করা হয়েছে।
এই ঘটনার মূল অভিযুক্ত কিশোরীর বাবা তিনমাস আগে মারা যায়। মেয়েটি জানিয়েছে, ১২ বছর বয়সে তার প্রথম বিয়ে হয়। শ্বশুর বাড়ির অত্যাচারে বারবার ঘরে ফিরে এলে বাড়িতেও সৎ মার অত্যাচার সহ্য করতে হয়েছে। বয়স্ক লোকেদের সঙ্গে ধরে বিয়ে দেওয়া হয়েছে। এভাবেই মোট চারবার বিক্রির পরে ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েছে মেয়েটি।
বেলাগাভী পুলিশ জানিয়েছে, এই মামলা বেশ গম্ভীর। অত্যন্ত গুরুত্ব দিয়ে তা বিচার করা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications