Solar Man of India: জলবায়ু পরিবর্তনের প্রভাব ভারতের ওপরে মারাত্মক হবে! সতর্ক করলেন IIT-র অধ্যাপক

Solar Man of India: জলবায়ু পরিবর্তনের ফলে সব থেকে বেশি প্রভাবিত হতে চলেছে, এমন দেশগুলির মধ্যে ভারতও রয়েছে। এমনটাই বলেছেন আইআইটির অধ্যাপক চেতন সিং সোলাঙ্কি। তিনি বলেছেন জয়বায়ু পরিবর্তনের ফলে সবাই দেখতে পাচ্ছেন অসময়ে বৃষ্টিপাত এবং তার ফলে বন্যাও হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হতে পারে, তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ২০২০ সালের শেষের দিকে একটি সৌর চালিত বাসে করে দেশ ভ্রমণ শুরু করেছিলেন আইআইটির অধ্যাপক চেতন সিং সোলাঙ্কি। তাঁর সেই যাত্রার নাম ছিল শক্তি স্বরাজ যাত্রা। ভারতের সৌর মানব বলে পরিচিত সোলাঙ্গি শক্তি স্বরাজ যাত্রার অংশ হিসেবে সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে গিয়েছিলেন তিনি।

Solar Man of India

শক্তি স্বরাজ যাত্রার জন্য আইআইটি বোম্বে থেকে ২০২০ সালের নভেম্বরে বিনা বেতনে ছুটি .নিয়েছিলেন অধ্যাপক চেতন সিং সোলাঙ্কি। তিনি জানিয়েছেন, এই যাত্রা চলবে ২০৩০ সাল পর্যন্ত। তিনি জানিয়েছেন, যাত্রা শেষ না হওয়া পর্যন্ত তিনি বাড়ি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে সৌর চালিত বাসটি তাঁর বাড়ি বলে জানিয়েছেন অধ্যাপক চেতন সিং সোলাঙ্কি।

অধ্যাপক চেতন সিং সোলাঙ্কি জানিয়েছেন এখনও পর্যন্ত বাসটি ৪৭ হাজার কিমি বেশি ভ্রমণ করেছে। এই সময়ের মধ্যে তিনি ছশোর বেশি প্রতিষ্ঠানে বক্তৃতা করেছেন। বাসে অফিস ছাড়াও, রান্নাঘর, উপাসনা কক্ষ, বিছানা, প্রশিক্ষণ কক্ষ, ডাইনিং রুম, লাইব্রেরি এবং স্নান কাম টয়লেট রয়েছে।

অধ্যাপক সোলাঙ্কি বলেছেন, জলবায়ু পরিবর্তনের মূল কারণ হল ক্রমবর্ধমান কার্বণ নিঃসরণ। জলবায়ু পরিবর্তনের সমস্যার সমাধানে সৌরশক্তির সঠিক ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, দেশে বড় সৌরবিদ্যুৎখ কেন্দ্র স্থাপন করা ঠিক নয়। উচিত স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে মানুষকে স্বয়ং সম্পূর্ণ করে তোলা। এটা হলেও দেশের মানুষ জ্বালানিতে স্বরাজ পাবে এবং অন্য দেশের ওপর নির্ভর করতে হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+