Solar eclipse 2023: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, যে শহরগুলি সাক্ষী থাকবে এই মহাজাগতিক দৃশ্যের
আগামীকাল সূর্যগ্রহণ। সেই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে অপেক্ষার অন্ত নেই। শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। আর কয়েক ঘণ্টা পরেই সেই মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে গোটা বিশ্ব। তবে সব জায়হা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।
আগামীকাল অর্থাৎ ২০ এপ্রিল এক সারিতে এসে দাঁড়াবে চাঁদ-সূর্য-পৃথিবী। বিরল এই মহাজাগতিক অবস্থান। বিজ্ঞানীরা বলছেন এই সূর্যগ্রহন হাইব্রি়ড। পূর্ণাঙ্গও নয় আবার অর্ধও নয়। যাকে এককথায় হাইব্রিড বলা হচ্ছে। প্রতি ১৮ মাস অন্তর সূর্য গ্রহন ঘটে। কখনও সেটা দেখা যায় উত্তর গোলার্ধ থেকে কখনও আবার দক্ষিণ গোলার্ধ থেকে।

২০ এপ্রিল সকাল ১০টা ৪ মিনিট নাগাদ শুরু হবে সূর্যগ্রহণ। সকাল সাড়ে ১১টা নাগাদ সেটা একেবারে পূর্ণাঙ্গ দশায় পৌঁছবে। তবে দুর্ভাগ্যবশত ভারত থেকে সেই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না। দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আন্টার্কটিকা থেকে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।
পশ্চিম অস্ট্রেলিয়ার এক্সমাউথ থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। এছাড়াও যেসব দেশ থেক দেখা যাবে তার মধ্যে রয়েছে আমস্টারডাম, ফ্রান্সের পার্থ, ইন্দোনেশিয়ার জাকার্তা, অস্ট্রেলিযার ডারউইন, ফিলিপিনসের জেনারেল সন্তোষ, ফিলিপিনসের মনোকোয়ারি। পাপুয়া নিউ গিনির পোর্ট মোরসবি। সোলেমন আইল্যান্ড এবং স্পেন থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। কিন্তু ভারত থেকে এই হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে না।












Click it and Unblock the Notifications