১০ জুন সূর্যগ্রহণের দিন আকাশের বুকে বিরল মহাজাগতিক দৃশ্য আসন্ন!
১০ জুন সূর্যগ্রহণের দিন আকাশের বুকে বিরল মহাজাগতিক দৃশ্য আসন্ন!
২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে ১০ জুন। এমন দিনে, চাঁদ ,সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে। প্রসঙ্গত, বিশ্ব জুড়ে বছরের প্রথম সূর্যগ্রহণ ও রিং অফ ফায়ারের বিরল মহাজাগতিক দৃশ্য ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা এই নিয়ে বহু গবেষণায় রয়েছেন।

রিং অফ ফায়ার আসলে কী?
সূর্যগ্রহণের সময়, চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরল রেখায় থাকে। তার হাত ধরে মহাকাশে বিরল এক মহাজাগতিক দৃশ্য তৈরি হয়। তবে এবারে আংশিক নয়, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বিশ্বের বিভিন্ন কোণ থেকে। আর তার হাত ধরেই আকাশে দেখা যাবে বিরল রিং অফ ফায়ার।

১০ জুনের বিশেষ আকর্ষণ রিং অফ ফায়ার 'রিং অফ ফায়ার'
সূর্যগ্রহণের সময় চাঁদ,সূর্য, পৃথিবী একই সরল রেখায় থাকে। এই সময় 'রিং অফ ফায়ার' দেখা যায়। সূর্যের আলো এই সময় ঢেকে যায় চাঁদের ছায়ায়। ফলে বিরল এক উজ্জ্বল জ্যোতি দেখা যায় সূর্যের চারপাশে। যা বলয়ের আকার নেয়। আর এই জ্যোতিকেই বলা হয় 'রিং অফ ফায়ার'। আর ১০ জুনের আকাশে তা দেখা যেতে চলেছে।

কোথা থেকে দেখা যাবে রিং অফ ফায়ার?
উল্লেখ্য, গ্রিনল্যান্ড,উত্তর আমেরিকা, এশিয়ার কিছু জায়গা থেকে। তবে কানাডার কিছু জায়গায় এই দৃশ্য বেশ উজ্জ্বল আকারে দেখা যাবে। এছাড়াও ইউরোপে এই গ্রহণ দেখা যাবে। আর্কটিক ও আন্টার্টিকা থেকেও দেখা যাবে এই গ্রহণ।

৩ মিনিট স্থায়ী!
১০ জুন মূলত ১ ঘণ্টার জন্য স্থায়ী হবে এই গ্রহণ। এর সুতককাল সেভাবে স্থায়ী হবে না । তবে কানাডায় এই গ্রহণের জেরে রিং অফ ফায়ার সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে দেখা যাবে। কানাডায় টি ৩ মিনিট ধরে দেখা যাবে। গ্রিনল্যান্ডে এই গ্রহণের পিক দেখা যাবে।












Click it and Unblock the Notifications