২০১৯-এর শেষ সূর্যগ্রহণ শুরু! ভারতে দেখা যাচ্ছে কোন মহাজাগতিক দৃশ্য

শুরু হয়ে গিয়েছে দশকের শেষ সূর্যগ্রহণ। দেশের একাধিক শহর থেকে সেই দৃশ্য দেখা যেতে শুরু করেছে। যেটা বিশ্বের বিভিন্ন অংশ 'রিং অফ ফায়ার' হিসাবে দেখছে, কলকাতা সেটা দেখছে আংশিক গ্রহণের রূপে। এদিকে, দক্ষিণ ভারতের শহরেও দেখা যেতে শুরু করেছে আংশিক সূর্যগ্রহণ। একনজরে দেখে নেওয়া যাক, দেশের বিভিন্ন শহরে সূর্যগ্রহণের ছবি।

গুজরাত

ভারতীয় সময় অনুযায়ী সাড়ে আটটার আশপাশেই আকাশের বুকে এই মহাজাগতিক দৃশ্য দেখতে পায় আমেদাবাদ। সেখানেও উৎসাহী জনতার ভিড় জমেছে এই বিরল দৃশ্য দেখতে।

কেরল

আগেই জানানো হয়েছিল যে ভারতের দক্ষিণাংশ থেকেই কেবল স্পষ্ট ও সুন্দর সূর্যগ্রহণ দেখা যাবে। আর সেই মতো কেরলেও এদিন এই বিস্ময়কর দৃশ্য় দেখা গেল। যদিও দেশের বিভিন্ন জায়গায় , আকাশ মেঘাচ্ছন্ন থাকার জন্য দেখা যাচ্ছেনা সূর্যগ্রহণ।

তামিলনাড়ু

একইভাবে তামিলনাড়ুর আকাশেও দেখা গেল সূর্যগ্রহণের দৃশ্য। সকাল থেকেই এই দৃশ্য দেখবার জন্য ভিড় করেছিলেন বহু মানুষ। জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যেও রয়েছে এই গ্রহণ ঘিরে উৎসাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+