টুইটারে নিজের নগ্ন ছবি রোহিত শর্মাকে উৎসর্গ করলেন সোফিয়া
India
oi-Ananya
By Ananya Pratim
নয়াদিল্লি, ১৬ নভেম্বর: ইডেন গার্ডেন্সে রোহিত শর্মার চোখধাঁধানো ডবল সেঞ্চুরি দেখে উচ্ছ্বসিত মডেল তথা বিগ বসের প্রাক্তন প্রতিযোগী সোফিয়া হায়াত। এতটাই উচ্ছ্বসিত যে, টুইটারে নিজের নগ্ন ছবি পোস্ট করলেন তিনি। বলেছেন, রোহিত শর্মাকে উৎসর্গ করেই এই ছবি পোস্ট করেছেন তিনি।
কয়েকদিন আগে একটি ম্যাগাজিনের কভারে দেখা গিয়েছিল সোফিয়ার নগ্ন ছবি। এ বার টুইটারে নিজের শরীরের নগ্ন ছবিতে দিয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, এর আগে এএলএস আইস বাকেট চ্যালেঞ্জে অংশ নিয়ে নগ্ন হয়েছিলেন তিনি।