জয়ললিতার মেয়ের ছবি নিয়ে হইচই সোস্যাল মিডিয়ায়, ব্যাপারটা কী?

এক মহিলার ছবি নিয়ে হইচই সোস্যাল মিডিয়ায়। অনেকের দাবি, ওই মহিলা তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়লিলতার মেয়ের। যে ছবি সোস্যাল মিডিয়ায় রয়েছে তা ভুয়া বলে দাবি জনপ্রিয় দক্ষিণী গাইকা

চেন্নাই, ১২ ডিসেম্বর: এক মহিলার ছবি নিয়ে হইচই সোস্যাল মিডিয়ায়। অনেকের দাবি, ওই মহিলা তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়লিলতার মেয়ের। আর তার শেরে শোরগোল সোস্যাল মিডিয়ায়।

জয়ললিতার মেয়ে বলে যাঁর ছবি সোস্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে তিনি জনপ্রিয় দক্ষিণী সঙ্গীতশিল্পী চিণ্ময়ী শ্রীপদের পরিচিত এক মহিলা। আর তাতে বেজায় চটেছেন সঙ্গীতশিল্পী।

জয়ললিতার মেয়ের ছবি নিয়ে হইচই সোস্যাল মিডিয়ায়, ব্যাপারটা কী?

গত সপ্তাহে সোস্যাল মিডিয়ায় গুজব রটে সত্তরের দশকে আম্মার দাম্পত্য জীবন থেকে তাঁর এক মেয়ে রয়েছে নাম শ্রী হর্ষ। ছবি-সহ পোস্টটি সোস্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে শুরু করে।

এরপরই জনপ্রিয় প্লেব্যাক গায়িতা চিন্ময়ী এই ভুয়ো মিথ্যা পোস্ট নিয়ে ফেসবুকে ফেটে পড়েন। যেই মহিলাকে নিয়ে এই রটনা রটেছে তিনি আসলে গায়িকার পরিচিত। যে বা যারা তথ্য যাচাই না করেই এই ধরনের ভুয়ো পোস্ট ছড়াচ্ছেন তাদের সমালোচনায় মুখর হন গায়িকা। যেই মহিলার ছবি নিয়ে এই গুজব রটেছে তিনি প্রসিদ্ধ মৃদঙ্গ বিদ্যান বি বালাজির পরিবারের সদস্য বলে জানিয়েছেন চিণ্ময়ী।

এই মিথ্যা পোস্ট বন্ধ করার জন্য এআইএডিএমক-র তরফেও সোস্যাল মিডিয়ায় আবেদন জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+