সাত মাস পর সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা উঠল কাশ্মীরে, টুজি স্পিডে মিলবে ইন্টারনেট
সাত মাস পর সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা উঠল কাশ্মীরে, টুজি স্পিডে মিলবে ইন্টারনেট
সাত মাস পর জম্মু কাশ্মীরে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা উঠল। তবে টুজি স্পিডে মিলবে ইন্টারনেট। ল্যান্ডলাইনেও ইন্টারনেট পরিষেবা মিলবে। এই নির্দেশিকা ১৭ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ৩৭০ ধারা খারিজের পর থেকেই কাশ্মীরে নিষিদ্ধ হয়ে গিেয়ছিল ইন্টারনেট, মোবাইল পরিষেবা এবং তার সঙ্গে সোশ্যাল িমডিয়া।

নিষেধাজ্ঞা উঠল সোশ্যাল মিডিয়ায়
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ২০১৯ সালের ৫ অগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেই কাশ্মীর ও লাদাখ দুই কেন্দ্র শাসিত অঞ্চলেও ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ পাঁচ মাস পরে পোস্ট পেইড মোবাইল পরিষেবা এবং পরে প্রিপেইড মোবাইল পরিষেবা কার্যকর করা হয়। কিন্তু বন্ধ ছিল সোশ্যাল মিডিয়া। দীর্ঘ সাত মাস পরে ফের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল।

টুজি স্পিডে মিলবে ইন্টারনেট
সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা উঠে গেলেও ইন্টারনেট মিলবে টুজি স্পিডে। ল্যান্ড লাইনেও ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। তবে এই সুবিধা কেবল মাত্র ১৭ মার্চ পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছে কেন্দ্র শাসিত কাশ্মীরের বাসিন্দাদের। ২৫ জানুয়ারি থেকে মোবাইল ফোনে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে কাশ্মীরে। সেটা টুজি থেকে এখনই ফোরজি হবে না বলে জানানো হয়েছে।

জনস্বার্থেই সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর জনস্বার্থেই সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে উপত্যকা অশান্ত করার েচষ্টা চলত। এর আগেও একই ভাবে উপত্যকায় অশান্তি ছড়ানো হয়েছিল। এমনকী জেল থেকেও জঙ্গিরা হোয়াটস অ্যাপের মাধ্যমে নাশকতায় উস্কানি দিত। এমন ঘটনাও প্রকাশ্যে এসেছে।












Click it and Unblock the Notifications