Weather: তুষারে ঢাকা সিমলা স্বাগত জানাচ্ছে পর্যটকদের, একই সাথে গড়ছে রেকর্ড
এবার শীতে সিমলা যেন নতুন নতুন রেকর্ড গড়ছে। ডিসেম্বরের শুরুতেই সিমলায় তুষারপাত, যেন পর্যটকদের কাছে স্বর্গ হয়ে উঠেছে। যারা এই সময় সিমলা ভ্রমণে গিয়েছেন, তারাই বুঝতে পারছেন তারা না চাইতেই কত কিছু পেয়ে গিয়েছেন।
সিমলা ডিসেম্বরের শুরুতে একটি বিরল তুষারপাত দেখছে, যা পাহাড়ি স্টেশন এবং আশেপাশের এলাকাগুলিকে সাদা চাদরে ঢেকে দিয়েছে। অপ্রত্যাশিত তুষারপাত চলছে সিমলা, কাসাউলি এবং কুফরির মতো জনপ্রিয় পর্যটন স্থান গুলি তে। চারিদিকে চোখ ঘোরালেই দেখা যাছে একটুকরো শৈল্য শহরটি হঠাৎ কীভাবে যেন সাদা পোশাকে সুসজ্জিত হয়ে গিয়েছে, যা দেখে চোখ ফেরাতে পারছেন না পর্যটকেরা।

৯ ডিসেম্বর, অর্থাৎ গতকাল সিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যখন অন্যান্য অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি ছিল। সেওবাগে ০ ডিগ্রি সেলসিয়াস, বাজাউরাতে ০.১ ডিগ্রি, মানালিতে ০.২ ডিগ্রি, কুফরিতে ০.৪ ডিগ্রি, সোলানে ০.৫ ডিগ্রি এবং উনাতে ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সিমলার স্থায়ী বাসিন্দাদের কথায়, 'ডিসেম্বরের শুরুতে এই প্রথমবার তুষারপাত দেখা গেল। দুই দশকেরও বেশি সময়ের মধ্যে এটাই প্রথম তুষারপাত'।
সিমলার তুষারপাতের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। লাইভ তুষারপাত কিংবা সাদা শুভ্র রূপে ধরা দেওয়া সিমলা শেয়ার করছেন বহু মানুষ। আর তাতেই এই মুহুর্তে ভাইরাল সিমলার তুষারপাত।
তবে, আবহাওয়া দফতরের মতে, সামান্য উচ্চ ন্যূনতম তাপমাত্রার কারণে সিমলায় তুষার বেশিক্ষণ স্থায়ী থাকছে না। লাহৌল-স্পিতি, চাম্বা, কুল্লু, কিন্নর এবং সিমলা জেলার কিছু অংশে উচ্চ-উচ্চতা অঞ্চলে তুষারপাত অব্যাহত রয়েছে। যখন জুব্বল এবং খারাপাথরের মতো আপেল ভূমিতেও এবার তুষারপাত হয়েছে।
তুষারপাত হিমাচল প্রদেশের পর্যটন শিল্পকে একটি উল্লেখযোগ্য উত্সাহ দিয়েছে৷ এই মুহুর্তের শীতের আকর্ষণ উপভোগ করার জন্য সিমলায় ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। দর্শকদের ভিড়ের কারণে হোটেল গুলি প্রায় ফুল বুকড্। পাঞ্জাব, দিল্লি থেকেও বহু মানুষ সিমলা দৌড়াচ্ছেন সপ্তাহান্তে একটা ভালো সময় কাটানোর জন্যে। ক্রিসমাস এবং নিউ ইয়ারের ঠিক আগে সিমলা-মানালি এবং এছাড়াও হিল স্টেশন গুলি তুষারে আচ্ছাদিত হচ্ছে বলে মানুষের ভিড় বাড়ছে এই সব জায়গায়।












Click it and Unblock the Notifications