মুকেশ-নীতা আম্বানির রোম্যান্টিক নাচ থেকে প্রিয়ঙ্কা-করিশ্মাদের রূপে মাত ইশার বিয়ের 'সঙ্গীত'
একদিকে সৌদি আরবের তৈলমন্ত্রকের মন্ত্রী খালিদ আল ফলিহা থেকে প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি তথা সচিব হিলারি ক্লিন্টন , শিল্পপতি লক্ষ্মী মিত্তল, অন্যদিকে, প্রিয়ঙ্কা-নিক জোনাস থেকে শাহরুখ -সলমন-ঐশ্বর্যরা,
একদিকে সৌদি আরবের তৈলমন্ত্রকের মন্ত্রী খালিদ আল ফলিহা থেকে প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি তথা সচিব হিলারি ক্লিন্টন , শিল্পপতি লক্ষ্মী মিত্তল, অন্যদিকে, প্রিয়ঙ্কা-নিক জোনাস থেকে শাহরুখ -সলমন-ঐশ্বর্যরা, সব মিলিয়ে এলাহি আয়োজনে মেতে উঠেছে রাজস্থানের উদয়পুর। উপলক্ষ্য এদেশের অন্যতম ধনী মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে। শনিবার রাতে আয়োজিত হয় বিয়ে উপলক্ষ্যে সঙ্গীত পার্টি। দেখে নেওয়া যাক সেই পার্টির কয়েক ঝলক।
|
নীতা আম্বানির পারফরমেন্স
মেয়ের বিয়ে বলে কথা! এদিন মেয়ে ইশার 'সঙ্গীত' পার্টিতে নাচের ছন্দে মঞ্চ মাতিয়ে তোলেন নীতা আম্বানি।
|
করিশ্মার হোঁচট!
পার্টির মেজাজ যখন মাতোয়ারা নাচে গানে,তখন সেখানে দেখা যায় বলিউড অভিনেত্রীদেরও। তবে, এই ছবিতে করিশ্মা কাপুরের পোজ বলে দিচ্ছে ছবি তোলার সময়ে তিনি খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না।
|
মেয়ে-জামাইয়ের সঙ্গে মুকেশ
পার্টিতে মেয়ে ইশা ও জামাই আনন্দের সঙ্গে খোশ মেজাজে দেখা যায় মুকেশ আম্বানিকে। মুকেশ আম্বানির সেই ছবি ধরা পড়ে ক্যামেরায়।
|
রাজকীয় আয়োজন
উদয়পুরে ইশার প্রিওয়েডিং সঙ্গীত পার্টির জন্য রাজকীয় সাজে সেজে ওঠে উদয়পুর। সেই ছবিও ধরা পড়ে ক্য়ামেরায়।

বিয়েক আসরে হিলারি ক্লিন্টন!
প্রাক্তন মার্কিন সচিব তথা আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনকেও এদিন দেখা যায় ইশার 'সঙ্গীত' পার্টিতে। তিনি ফ্রেমবন্দি হন মুকেশ ও নীতা আম্বানির সঙ্গে।
|
প্রিয়ঙ্কা চোপড়া নিকের সঙ্গে
ওএদিনের রাজকীয় আয়োজনের মধ্যেও নজর কেড়েছেন সদ্য বিবাহিত অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস।
মুকেশ-নীতার রোম্যান্টিক নাচ!
মঞ্চে তখন 'জব তক হ্যয় জান' ছবির শাবরুখ খানের বিখ্যাত সংলাপ চলছে। আর তার সঙ্গেই হালকা সুরের ছন্দে রোম্যান্টিক কায়দায় মঞ্চ মাতিয়ে দেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি।
|
ইশা-আনন্দের নাচ!
ইশা ও আনন্দের 'সঙ্গীত' এ মঞ্চে সবচেয়ে বড় আকর্ষণ ছিল বর ও কনের নাচ। সেই নাচই মাতিয়ে দেয় আসর।
|
আলোর সাজ
ইশার সঙ্গীত উপলক্ষ্যে আলোর রোশনাইতে সেজে ছিল গোটা উদয়পুর প্যালেসের চত্বর।
বিয়ের সাজ
ইশা এদিন সকালে ট্র্যাডিশনাল ঘাঘরা -চোলিতে নিজেকে রাঙিয়ে নিয়েছিলেন। হবু বৌদি শ্লোকা মেহতার সঙ্গে এক ছবি তে সেই সাজও ধরা পড়ে।












Click it and Unblock the Notifications