ভারতে ঊর্ধমুখী জনসংখ্যা! নিয়ন্ত্রণের উপায় বাতলে দিলেন রামদেব

পরিবারে দুই সন্তানের বেশি হলে সেই পরিবারের ভোটের অধিকার কেড়ে নেওয়া হোক। এমন কী সেই পরিবারকে সরকারি চাকরি থেকে বাদ দেওয়া হোক। এমনটাই দাবি করলেন যোগ গুরু রামদেব।

পরিবারে দুই সন্তানের বেশি হলে সেই পরিবারের ভোটের অধিকার কেড়ে নেওয়া হোক। এমন কী সেই পরিবারকে সরকারি চাকরি থেকে বাদ দেওয়া হোক। এমনটাই দাবি করলেন যোগ গুরু রামদেব। দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই নিজের চিন্তা প্রকাশ করে আসছেন রামদেব।

ভারতে ঊর্ধমুখী জনসংখ্যা! নিয়ন্ত্রণের উপায় বাতলে দিলেন রামদেব

আলিগড়ে ভারতে ঊর্ধমুখী জনসংখ্যা এবং তার প্রতিকারের উপায় সংক্রান্ত এক আলোচনা সভায় অংশ নিয়েছিলেন বাবা রামদেব। সেখানে তিনি হিন্দু, মুসলিমে বিভেদ না করেই, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে ভোটদানের অধিকার, চাকরি, চিকিৎসার সুবিধা কেড়ে নেওয়ার পক্ষে মত প্রকাশ করেন রামদেব। যাঁদের দুটির বেশি সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া চালুর প্রস্তাব দেন রামদেব। তিনি বলেন, এই প্রক্রিয়া চালু করলে জনসংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে আসতে পারে।

এই ধরনের ব্যক্তিদের নির্বাচনে যোগ দেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপের পক্ষে রামদেব। পাশাপাশি সরকারি স্কুলে ভর্তি কিংবা সরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা দানে বাধা দেওয়ার কথাও চিন্তাভাবনার মধ্যে আনা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

তবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে যোগ গুরু রামদেবের এই মন্তব্য এবারই প্রথম নয়। গতবছরের নভেম্বরে তিনি বলেছিলেন, তাঁর মতো মানুষ যাঁরা বিয়ে করেননি, তাঁদের বিশেষ সম্মান দেওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন রামদেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+