এবার বাড়ি বয়ে আপনাকে টাকা দিয়ে যাবে স্ন্যাপডিল
প্রয়োজন নেই টাকা তোলার জন্য এটিএম বা ব্যাঙ্কের লাইনে দাঁড়ানোর। এবার বাড়ি বসেই পান টাকা। ভারতের অন্যতম বৃহৎ অনলাইন বাজার স্ন্যাপডিল এবার চালু করল 'ক্যাশ অ্যাট হোম' পরিষেবা।
প্রয়োজন নেই টাকা তোলার জন্য এটিএম বা ব্যাঙ্কের লাইনে দাঁড়ানোর। এবার বাড়ি বসেই পান টাকা। ভারতের অন্যতম বৃহৎ অনলাইন বাজার স্ন্যাপডিল এবার চালু করল 'ক্যাশ অ্যাট হোম' পরিষেবা।
এই পরিষেবার মাধ্যমে স্ন্যাপডিল আপনাকে বাড়ি এসে টাকা পৌঁছে দিয়ে যাবে।
স্ন্যাপডিলের ক্যাশ অ্যাট হোম পরিষেবা নেওয়ার জন্য আপনাকে স্ন্যাপডিল অ্যাপ ডাউনলোড করতে হবে। এটা আপনার লোকেশন ডাটা যাচাই করে দেখবে আপনার এলাকার এটিএম-এ টাকা পাওয়া যাচ্ছে কি না। এই সংক্রান্ত নোটিফিকেশন চলে আসবে ফোনে।
এই পরিষেবা পেতে আপনাকে 'কনভিনিয়েন্স চার্জ' ১ টাকা দিতে হবে। তাও ফ্রিচার্জ ই-ওয়ালেট বা ডেবিট কার্ডের সাহায্যে দিতে হবে এই ১ টাকা। পরের দিন সকালেই POS মেশিন নিয়ে আপনার বাজডিতে চলে আসবে স্ন্যাপডিল কর্মী। আপনার কার্ড সোয়াইপ করিয়ে পেয়ে যান টাকা।

এই পরিষেবা বুকিংয়ের ক্ষেত্রেও প্রতিদিন ২০০০ টাকা পর্যন্তই তোলা যাবে। এই পরিষেবা পাওয়ার জন্য অন্য কোনও সামগ্রী কেনা বাধ্যতামূলক নয়। যদিও এই পরিষেবা এখন শুধু গুরগাঁও ও বেঙ্গালুরুতেই চালু হয়েছে। তবে খুব শীঘ্রই দেশজুড়ে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications