সাপকে চুমু ,প্রাণ রক্ষা করেছেন বাঘ-চিতাবাঘের,তাক লাগাচ্ছেন এই যুবক, দেখুন ছবি

সাপকে ভালোবেসে কাছে টেনে নেওয়ার লোকজনও এ বিশ্বে কম নেই। ওড়িশার কৃষ্ণচন্দ্র গুছাইত এমনই একজন। যিনি সাপকে ভালোবেসে চুমুই খেয়ে ফেলছেন!

'সাপ' বলে চিৎকার শুনলেই আঁৎকে ওঠেন অনেকে। অনেকেই মনে মনে ভয় পেলেও , সেই ভয় বাইরে জাহির করেন না। তবে সাপকে ভালোবেসে কাছে টেনে নেওয়ার লোকজনও এ বিশ্বে কম নেই। ওড়িশার কৃষ্ণচন্দ্র গুছাইত এমনই একজন। যিনি সাপকে ভালোবেসে চুমুই খেয়ে ফেলছেন!

সাপকে চুমু ,প্রাণ রক্ষা করেছেন বাঘ-চিতাবাঘের,তাক লাগাচ্ছেন এই যুবক, দেখুন ছবি

ওড়িশার ময়ূরভঞ্জের উথানি নওগাঁও গ্রামের বাসিন্দা কৃষ্ণ। গ্রামের ভিতর ঢুকতেই তাঁকে একডাকে সকলে চিনে ফেলেন। আরতাঁর এই জনপ্রিয়তার পিছনে একটাই কারণ। সাপের প্রতি প্রেম। সাপকে নিয়ে ভয়ডরের লেশমাত্র নেই তাঁর চোখে মুখে। সাবলীলভাবে কবজা করতে পারেন তিনি যেকোনও সাপকে। তার জন্য় অবশ্য বেশ কিছু কায়দা রপ্ত করে ফেলেছেন কৃষ্ণচন্দ্র গুছাইত। হাত দিয়েই বিষধর সব সাপ ধরে ফেলেন তিনি।

কৃষ্ণ চন্দ্রের দাবি, শুধু সাপ নয়, হাতি, বাঘ, চিতাবাঘকেও অনায়াসে নিজের দাপটে আনতে পারেন তিনি। বনের প্রাণীরা আহত হলে তিনি এগিয়ে যান তাদের চিকিৎসায়। সম্মান বা স্বীকৃতি নিয়ে আপাতত কোনও ভাবনা নেই এই পশুপ্রেমিক যুবকের। ভালোবাসার দাপটে অনায়াসে নামিয়ে দিতে পারেন সাপের ফনা। দুনিয়া কী বলল তাতে তার কিছু যায় আসে না, তিনি নিজের পশুপ্রেম নিয়েই মশুগুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+