সাপ ধরার চাকরি নিয়ে মার্কিন মুলুকে ২ ভারতীয়
'ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন' ভারতের তামিলনাড়ু থেকে ইরুলা উপজাতির মাসি সড়য়ইয়ন ও ভদিভেল গোপালকে নিয়ে যায়। তাদের নিযুক্ত করা হয় সেখানের সাপ ধরার কাজে।
তামিলনাড়ু, ২৭ জানুয়ারি : আপনি যদি সাপ মারতে ওস্তাদ হন তাহলে রয়েছে আপনার জন্য চাকরি। চাকরি সূত্রে সোজা পাড়ি দিতে পারবেন মার্কিন মুলুক। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন তামিলনাড়ুর মাসি সড়াইয়ন ও ভদিভেল গোপাল। আর মার্কিন দেশে গিয়েই ২ সপ্তাহে ধরে ফেলেছেন ১৩ টি পাইথন।
অবাক হচ্ছেন ? তাহলে খুলে বলা যাক গোটা গল্প । বার্মিজ পাইথনের হানায় জেরবার হয়ে যায় গোটা ফ্লোরিডা। কিছুতেই ধর পাকড় করে পাইথনের উৎপাত বন্ধ করতে পারছিল না ফ্লোরিডা প্রশাসন। শেষমেশ 'ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন' ভারতের তামিলনাড়ু থেকে ইরুলা উপজাতির মাসি সড়য়ইয়ন ও ভদিভেল গোপালকে নিয়ে যায়। তাদের নিযুক্ত করা হয় সাপ ধরার কাজে। মূলত ইরুলা উপজাতির মানুষরা সাপ ধরার জন্য়ই বিখ্যাত। বংশ পরম্পরায় তারা এই কাজই করে থাকেন।

জানা গিয়েছে মাসি সদয়ইয়ন ও ভদিভেল গোপাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করবেন গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে। তাঁদের সঙ্গে থাকবে পাইথনের সন্ধানকারী ২ টি 'ল্যাব্রাডর' -ও।
ভারতের এই ধুরন্ধর ২সাপ পাকড়াওকারীকে ৬৮,৮৮৮ মার্কিন ডলার ব্যয় করে নিয়ে যাওয়া হয়েছে । তাদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে ২ জন অনুবাদককে। এমন এক পদে নিযুক্ত করার জন্য অনেক দিন ধরেই সাপ পাকড়াওকারী খুঁজছিল 'ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন'।
ফ্লোরিডার বিভিন্ন অংশে পাইথনের হানায় মারা যাচ্ছে প্রচুর প্রাণী। তাদের মধ্যে বেশ কিছু প্রাণী এই হানার ফলে অবলুপ্তির দিকে যেতে বসেছে। স্বভাবতই তাতে চিন্তার ভাঁজ পড়ে ফ্লোরিডা প্রশাসনের। যদিও এই বার্মিজ পাইথন মূলত ভারতীয় সাপেরই একটি গোষ্ঠী। তবুও এর সংখ্যা ফ্লোরিডায় ৫০০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে, ১০, ০০০ -এ। যখন তখন রাস্তায় চলতে ফিরেত দেখা যাচ্ছে এই পাইথন। সাপ ধরতে শেষে পুরস্কারেরও ঘোষণা করে ফ্লোরিডা প্রশাসন। ঘোষণা করা হয় যিনি সবচেয়ে বড় সাপটিকে ধরতে পারবেন তিনি পাবেন ১,৫০০ ডলার। কিন্তু শেষমেশ দ্বারস্থ হতে হয় দুই ভারতীয়র কাছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications