নতুন বছরের প্রথম দিনেই উপত্যকায় চালু হল এসএমএস পরিষেবা
নতুন বছরে এসএমএস পরিষেবা চালু করে উপত্যকার বাসিন্দাদের উপহার দিল সরকার। টানা ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে আজ ১ জানুয়ারি থেকে কাশ্মীরে এসএমএস পরিষেবা ফের চালু হল।
নতুন বছরে এসএমএস পরিষেবা চালু করে উপত্যকার বাসিন্দাদের উপহার দিল সরকার। টানা ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে আজ ১ জানুয়ারি থেকে কাশ্মীরে এসএমএস পরিষেবা ফের চালু হল। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবায় এখনও নিষেধাজ্ঞা বহাল থাকছে। কেবলমাত্র হাসপাতালগুলি এই পরিষেবার সুবিধা পাবে।

গত ৫ অগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা খারিজ করা হয়। লোকসভায় ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকে নিরাপত্তার ঘেরাটোপে চলে গিয়েছিল গোটা উপত্যকা। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। উপত্যকার সব রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছিল। বাইরে থেকে কোনও রাজনৈতিক দলের নেতাকে কাশ্মীরে প্রবেশ করতে দেওয়া হয়নি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজে গিয়ে সেখানকার পরিস্থিতির উপর নজরদারি চালিয়েছেন।
তার প্রায় তিন মাস পরে কাশ্মীরে পোস্ট পেইড মোবাইল পরিষেবা কার্যকর করা হয়। এখনও বন্ধ রয়েছে প্রি পেইড মোবাইল পরিষেবা। ধাপে ধাপে স্বাভাবিকতার পথে আনা হচ্ছে কাশ্মীরকে। দীর্ঘ ৫ মাস পরে কার্যকর হল এসএমএস পরিষেবা। স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও সমস্যা থেকে মুক্ত হলেন উপত্যকার বাসিন্দারা। স্বাভাবিকতার পথে আরও এক ধাপ এগোল কাশ্মীর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications