আমেথি অপমান আর বিশ্বাসঘাতকতা ভুলবে না! রাহুলকে কড়া আক্রমণ স্মৃতি ইরানির

ওয়ানাদে মনোনয়ন জমা দেওয়ার পরেই কড়া প্রতিক্রিয়া জানালেন আমেথিতে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানি। এদিন সকালে দ্বিতীয় কেন্দ্র হিসেবে ওয়ানাদে মনোনয়ন দাখিল করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

ওয়ানাদে মনোনয়ন জমা দেওয়ার পরেই কড়া প্রতিক্রিয়া জানালেন আমেথিতে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানি। এদিন সকালে দ্বিতীয় কেন্দ্র হিসেবে ওয়ানাদে মনোনয়ন দাখিল করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। স্মৃতি ইরানি বলেন, আমেথিকে অপমানিত করেছেন রাহুল। স্মৃতি ইরানি এনিয়ে দ্বিতীয়বার আমেথিতে রাহুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

আমেথি অপমান আর বিশ্বাসঘাতকতা ভুলবে না! রাহুলকে কড়া আক্রমণ স্মৃতি ইরানির

স্মৃতি ইরানি অভিযোগ করে বলেছেন, আমেথির দৌলতেই ১৫ বছর ধরে ক্ষমতা ভোগ করেছেন রাহুল। এখনও আমেথিকে ছেড়ে দ্বিতীয় আরেক জায়গা থেকে মনোনয়ন পেশ করেছেন তিনি। আমেথি এই অপমান আর বিশ্বাসঘাতকতা ভুলবে না। মন্তব্য করেছেন স্মৃতি ইরানি।

একইসঙ্গে তিনি ওয়ানাদের বাসিন্দাদের সতর্ক করে দেন। তিনি বলেন, আপনারা যদি সাংসদ হিসেবে রাহুল গান্ধীকে পেতে চান, তাহলে আমেথি ঘুরে আসুন। শেষ ১৫ বছর ধরে আমেথির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবার আপনাদের প্রতারণা করতে আসছে।

মনোনয়ন জমা দিয়ে ওয়ানাদে প্রচার শুরু করেন রাহুল। অন্যদিকে, এদিন আমেথিতে প্রচারে গিয়েছেন স্মৃতি ইরানি।

২০১৪-তে স্মৃতি ইরানি হেরে গিয়েছিলেন। কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে তাঁর ফারাক অনেকটাই কমে গিয়েছিল। গত পাঁচবছরে বহুবার আমেথিতে গিয়েছেন স্মৃতি। সম্প্রতি সেখানে অ্যাসাল্ট রাইফেল ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী।

বছরভর আমেথি আর রায়বরেলির প্রচারে দায়িত্ব প্রিয়ঙ্কা গান্ধীর কাঁধে। কিন্তু এবার উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে ৪১ টির দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+