বারাণসীতে বৃদ্ধ মহিলাকে সহায়তা করতে নিজেই মাঠ থেকে গোবর সরালেন স্মৃতি ইরানি
বারাণসীতে বৃদ্ধ মহিলাকে সহায়তা করতে নিজেই মাঠ থেকে গোবর সরালেন স্মৃতি ইরানি
কেন্দ্রীয় মন্ত্রীকে দেখা গেল হাতে কোদাল নিয়ে মাঠ থেকে গোবর তুলতে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি হাতে কোদাল নিয়ে মঙ্গলবার সকালে সুয়ারবদওয়া এলাকার ভীম নগর বস্তিতে একটি মাঠ থেকে গোবরের স্তূপ সরাতে একজন মহিলাকে সাহায্য করেছিলেন। তাঁর এই মানবিক আচরণ দেখার পর স্মৃতি ইরানির সঙ্গে থাকা একশো বিজেপি কর্মীরাও এই কাজে হাত লাগান। বিজেপি এই এলাকায় স্যানিটেশন কর্মসূচির জন্য এসেছিল। কিছুক্ষণের মধ্যেই মাঠ থেকে সরিয়ে দেওয়া হয় গোবরের স্তুপ এবং ক্ষেত আবার পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে ওঠে।

স্মৃতি ইরানি বারাণসীতে দু'দিনের সফরে এসেছেন তাঁর দলের হয়ে স্যানিটেশন কর্মসূচির জন্য। শেষদিনে সুয়ারবদওয়া এলাকার এক বয়স্ক মহিলা ইরানিকে এই কাজের জন্য জিজ্ঞাসা করেন। এই কর্মসূচি চালু করার আগে ওই বয়স্ক মহিলা স্মৃতি ইরানিকে অনুরোধ করেন যে কিছু দুগ্ধ ব্যবসায়ী তাঁর বাড়ির সামনের মাঠে গোবর স্তুপ করে রেখে গিয়েছে, সেটা যদি অপসারণ করাতে স্মৃতি ইরানি সহায়তা করেন তবে তিনি তাঁর পরিবারের এক মেয়ের বিয়ে এই মাঠে করতে পারবেন।
বৃদ্ধার অনুরোধ শোনার পরই স্মৃতি ইরানি বলেন, 'এই শুভ কাজের জন্য তবে দেরি কেন। আমরা এখনই গোবর অপসারণ করার কাজ করব।' এরপর কেন্দ্রীয় মন্ত্রী নিজেই কোদাল হাতে নিয়ে শুকনো গোবর সরানোর কাজে হাত লাগান। কেন্দ্রীয় মন্ত্রীর এই কাজ দেখে বিজেপি কর্মীরাও ট্রলি নিয়ে আসেন এবং কয়েক মিনিটের মধ্যে মাঠটি পরিষ্কার হয়ে যায়।
এরপর স্মৃতি ইরানি রোহানিয়া এলাকার কেশরীপুরে কাশী আঞ্চলিক ইউনিটে দলের জেলা ইউনিটের সভাপতি হংসরাজ বিশ্বকর্মার দ্বারা আয়োজিত জেলা ওয়ার্কিং কমিটির সভায় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ কমিটিগুলিকে আরও শক্তিশালী করতে দলীয় কর্মীদের সংগঠিত করেছিলেন। বিজেপি দলের কর্মীদের স্মৃতি ইরানি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে বলেন এবং মানুষের সঙ্গে যথাযথ যোগাযোগ বজায় রাখতে বলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'দল আমাদের মা এবং কর্মীরা তার সন্তান। প্রত্যেক বুথে দলকে শক্তিশালী করতে আমাদের কাজ করতে হবে।'












Click it and Unblock the Notifications