সংখ্যালঘু স্কলারশিপ স্কিমের কেলেঙ্কারিতে জড়াল বাংলার নামও! তদন্ত CBI-এর হাতে দিলেন মন্ত্রী স্মৃতি ইরানি

দেশের সব থেকে বড় সংখ্যালঘু বৃত্তি কেলেঙ্কারি ফাঁস। জাল প্রতিষ্ঠান, ভুয়ো সুবিধাভোগী আর জাল নামে তৈরি করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সামনে এসেছে। অভিযোগগুলি সংখ্যালঘু প্রতিষ্ঠান, রাজ্য প্রশাসন এবং ব্যাঙ্কগুলির নাম প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। যা নিয়ে সিবিআই তদন্তের আদেশ দিয়েছেন মন্ত্রী স্মৃতি ইরানি।

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তরফে গত ১০ জুলাই সিবিআইএ-র কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। ৩৪ টি রাজ্যের ১০০ টি জেলার অভ্যন্তরীণ তদন্ত করা হয়েছে। এর মধ্যে ২১ টি রাজ্যের ১৫৭২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮৩০টি জাল প্রতিষ্ঠান পাওয়া গিয়েছে।

স্মৃতি ইরানি

প্রায় ৫৩ শতাংশ ভুয়ো প্রার্থী পাওয়া গিয়েছে। সব মিলিয়ে ৫ বছরে ৮৩০ টি প্রতিষ্ঠানে ১৪৪.৩০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। অন্য প্রতিষ্ঠানের তদন্ত এখনও চলছে। ৮৩০ টি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্ট বাতিল করার নির্দেশও দেওয়া হয়েছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ছত্তিশগড়ের ৬২ টি প্রতিষ্ঠানের সব ভুয়ো। রাজস্থানের ১২৮টি প্রতিষ্ঠানের মধ্যে এখনও পর্যন্ত ৯৯ টি জাল বলে প্রমাণিত হয়েছে। অসম, কর্নাটক ও উত্তর প্রদেশের যথাক্রমে ৬৮%, ৬৪% ও ৪৪% । এই তালিকায় ষষ্ঠস্থানে রয়েছে বাংলা। সেখানে ৩৯% প্রতিষ্ঠান জাল বলে প্রমাণিত হয়েছে।

এই প্রকল্পের নোডাল অফিসারদেরও তদন্তের অধীনে রাখা হয়েছে। কীভাবে তারা বছরের পর বছর ধরে কেলেঙ্কারিকে চলতে দিলেন, সেই প্রশ্ন উঠছে। অন্যদিকে ব্যাঙ্কগুলি সুবিধাভোগীদের জন্য কীভাবে জাল অ্যাকাউন্ট খোলার অনুমতি দিল সেই প্রশ্নও উঠছে। সেখানে জাল আধার কার্ড ও কেওয়াইসি নিয়েও তদন্ত চলছে।

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তদন্তে বেশ কিছু জিনিস প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, কেরলেন মাল্লাপ্পুরমে একটি ব্যাঙ্কের শাকা ৬৬ হাজার স্কলারশিপ দিয়েছে। যা নথিভুক্ত সংখ্যালঘু শিক্ষার্থীদের সংখ্যার থেকে বেশি। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে একটি কলেজে বৃত্তি দেওয়া হয়েছে ৭ হাজার জনকে। কিন্তু সেখানে নথিভুক্ত ছাত্রের সংখ্যা ৫ হাজার।

কোনও কোনও সংখ্যালঘু প্রতিষ্ঠানে ছোনও ছাত্রাবাস না থাকলেও প্রত্যেক শিক্ষার্থী সেখানে হস্টেল বৃত্তি দাবি করেছে। পঞ্জাবে সংখ্যালঘু শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে। তবে সেখানে স্কুলে ভর্তি করা হয়নি এমনটি নথি যাচাই না করার মতো ঘটনাও ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+