পদ গেল ইরানির, অসুস্থ জেটলির জায়গায় দেশ পেল নতুন অর্থমন্ত্রী
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসুস্থ অরুণ জেটলির জায়গায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বাড়তি দায়িত্ব দেওয়া হল রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসুস্থ অরুণ জেটলির জায়গায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বাড়তি দায়িত্ব দেওয়া হল রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে। একইসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব থেকে সরানো হল স্মৃতি ইরানিকে।

স্মৃতির হাতে এখন শুধু রইল শুধু বস্ত্র মন্ত্রকের দায়িত্ব। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌরকে। ক্রীড়ার পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রকও রাঠৌরকে এখন দেখাশোনা করতে হবে।
দার্জিলিংয়ের বিজেপি সাংসদ এসএস আহলুওয়ালিয়ারও মন্ত্রক পরিবর্তিত হয়েছে। তাঁকে পানীয় জল এবং নিকাশি মন্ত্রকের পরিবর্তে বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। এছাড়া আনফোন্স কান্ননথনমকে বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী পদ থেকে সরানো হয়েছে।












Click it and Unblock the Notifications