দক্ষিণের রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান রাহুলকে! ঠাট্টা করলেন স্মৃতি, পাল্লা দিল কংগ্রেসও
রাজ্য কংগ্রেস নেতারা রাহুল গান্ধীকে কর্নাটক, কেরল কিংবা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছেন। যা নিয়ে রাহুল গান্ধীকে ঠাট্টা করলেন আমেথিতে রাহুলের বিরুদ্ধে বিজেপির প্রার্থী স্মৃতি।
রাজ্য কংগ্রেস নেতারা রাহুল গান্ধীকে কর্নাটক, কেরল কিংবা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছেন। যা নিয়ে রাহুল গান্ধীকে ঠাট্টা করলেন আমেথিতে রাহুলের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হওয়া কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ঠাট্টা করে স্মৃতি ইরানি বলেছেন, আমেথির মানুষ রাহুলকে তাড়িয়ে দিয়েছে, তাই এমন পরিবেশ তৈরি করা হয়েছে, যেন অন্য রাজ্যের মানুষ তাঁকে চাইছেন।
|
টুইটারে স্মৃতির ঠাট্টা
টুইটারে স্মৃতি ইরানি ঠাট্টা করে বলছেন, আমেথির মানুষ রাহুলকে তাড়িয়ে দিয়েছে, তাই এমন পরিবেশ তৈরি করা হয়েছে, যেন অন্য রাজ্যের মানুষ তাঁকে চাইছেন। কংগ্রেস মুখপত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে বলেছিলেন দক্ষিণের রাজ্যগুলির কংগ্রেস সভাপতিরা, কংগ্রেস কর্মী সমর্থকরা বিশেষ করে কর্নাটক, তামিলনাড়ু এবং কেরলের থেকে রাহুল গান্ধীকে তাদের রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়েছেন।
|
কংগ্রেসের পাল্টা
যদিও স্মৃতি ইরানির এই টুইটের পাল্টা জবাব দিয়েছেন রণদীপ সিং সুরজেওয়ালা। কবিতার ভাষায় স্মৃতি ইরানির আগের হেরে যাওয়ার ঘটনা তুলে ধরেছেন তিনি।

এবারও আমেথি থেকে প্রার্থী দুজন
গত কয়েকবারের মতো এবারও আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানকার সাংসদ রাহুল গান্ধী। বিজেপির তরফে রাহুলের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে স্মৃতি ইরানিকে। গত বারেও আমেথি থেকে প্রার্থী করা হয়েছিল স্মৃতি ইরানিকে। যদিও বছরের পর বছর ধরে আমেথি কংগ্রেসের গড় হিসেবে পরিচিত।












Click it and Unblock the Notifications