আমেঠীতে প্রচার করতে এসে রাহুল গান্ধীর 'উন্নয়ন' নিয়ে কটাক্ষ করলেন স্মৃতি ইরানি

আমেঠীতে প্রচার করতে এসে রাহুল গান্ধীর 'উন্নয়ন' নিয়ে কটাক্ষ করলেন স্মৃতি ইরানি
আমেঠী, ৭ এপ্রিল : বিজেপির তরফে আমেঠী কেন্দ্রের জন্য তার নাম দেরীতেই প্রকাশ করা হয়েছে। তাই প্রচার শুরু করতেও দেরি হয়ে গিয়েছে। প্রচার শুরু করতে সোমবার আমেঠীতে এসেই কংগ্রেস সহ-সভাপতি তথা আমেঠী কেন্দ্রের বর্তমান সাংসদ রাহুল গান্ধীকে তুলোধনা করলেন স্মৃতি ইরানী। তাঁর অভিযোগ, উন্নয়নের সিকিভাগও হয়নি। স্থানীয় মানুষের সঙ্গে উন্নয়নের নামে বিশ্বাসঘাতকতা করেছেন রাহুল।

আমেঠীতে একটি নুক্করসভায় বক্তব্য রাখতে উঠে স্মৃতি বলেন, আমেঠীতে উন্নয়ন চোখে পড়ছে না। এলাকার উন্নয়নে কোনও কাজই করেননি রাহুল গান্ধী। এই দশ বছরে এখানকার যুবকদের জন্য চাকরির ব্যবস্থাও করতে পারেননি গান্ধী পরিবারের শাহেজাদা। এখানকার মানুষ এতদিনে রাহুল গান্ধীকে চিনেছে। কংগ্রেস সহ-সভাপতি উন্নয়নের নামে এখানকার মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তোলেন আমেঠীর এই বিজেপি প্রার্থী।

উন্নয়নের নামে স্থানীয় মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রাহুল : স্মৃতি ইরানি

কংগ্রেসের সহ সভাপতির যখন এই অবস্থা তখন তাঁর দলও যে মানুষের সঙ্গে একইভাবে ধুলো দেবে তাও জানিয়ে দেন স্মৃতি। একইসঙ্গে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে স্মৃতি বলেন, চারিদিকে এখন পরিবর্তনের হাওয়া। কংগ্রেসের মুদ্রাস্ফীতি, দুর্নীতি, মূল্যবৃদ্ধিতে জনতা বীতশ্রদ্ধ। মানুষ পরিবর্তন চাইছে। চতুর্দিকে এখন মোদী হাওয়া, জানালেন স্মৃতি।

১০ বছরে দুবার আমেঠীর সাংসদ কংগ্রেস সহ সভাপতি তথা রাজীবপুত্র রাহুল। আমেঠী কংগ্রেসের শক্ত ধাঁটি। কিন্তু বিজেপি এই কেন্দ্রে প্রথমের দিকে প্রার্থী ঘোষণা না করলেও আম আদমি পার্টি দলের জনপ্রিয় শীর্ষ নেতা কুমার বিশ্বাসকে রাহুলের বিরুদ্ধে দাঁড় করিয়ে লড়াইয়ের মধ্যে ফেলে দেন রাহুলকে। এদিকে দেরী করে হলেও আমেঠীতে স্মৃতি ইরানির নাম ঘোষণা করে মোক্ষম চাল দেয় বিজেপি। অতএব লড়াইটা আর দ্বিমুখী না থেকে ত্রিমুখী লড়াইয়ে পরিণত হল।

৯ দফার লোকসভা নির্বাচনে আগামী ৭ মে এই আমেঠীতে ভোটগ্রহণ হবে। জনপ্রিয় মেগা ধারাবাহিক কিউ কি সাস ভি কভি বহু থি-র মুখ্য ভূমিকা তুলসীর চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন স্মৃতি। তুলসী হিসাবে ঐতিহাসিকভাবে জনপ্রিয় হয়েছিলেন স্মৃতি। রাজনীতিতেও অনেক দিন কেটে গিয়েছে। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী ঘণিষ্ঠ বলেই পরিচিত স্মৃতি। নিজের অবিনয় দিয়ে যেভাবে মানুষের মনে গেঁথে গিয়েছিলেন স্মৃতি সেই ইমেজ ও নিজের বাচন ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যালট বাক্সে তার ছাপ স্মৃতি ফেলতে পারেন কি না এখন তাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+