বিদেশের মাটিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে ধোঁয়া! নিরাপদে বের করা হল যাত্রীদের
টেক অফের ঠিক আগের মুহূর্তে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস (Air India Express) ফ্লাইটের। ওমানের মাস্কাট (Muscat) বিমানবন্দর থেকে বিমানটির কেরলের কোচিতে আসার কথা ছিল। কিন্তু ধোঁয়ার কার
টেক অফের ঠিক আগের মুহূর্তে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস (Air India Express) ফ্লাইটের। ওমানের মাস্কাট (Muscat) বিমানবন্দর থেকে বিমানটির কেরলের কোচিতে আসার কথা ছিল। কিন্তু ধোঁয়ার কারণে সঙ্গে সঙ্গে তা খালি করে দেওয়া হয়।

১৪৫ জন যাত্রীকে নিরাপদে বের করা হয়েছে
ধোঁয়া বের হওয়ার সঙ্গে সঙ্গে বিমানে থাকা ৪ টি শিশু-সহ ১৪৫ জন যাত্রীকে সরিয়ে টার্মিনাল বিল্ডিং-এ নিয়ে যাওয়া হয়। কারও কোনও রকমের আঘাতের খবর পাওয়া যায়নি। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে যাত্রীদের ফেরত আনতে বিমান পাঠানো হচ্ছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কোথায় চলে
এয়ার ইন্ডিয়া বর্তমানে বেসরকারি টাকা গ্রুপের মালিকানাধীন। আগে সেটি সরকারি মালিকানাধীন ছিল। ভারতের প্রথম আন্তর্জাতিক বাজেট ক্যারিয়ার হিসেবে কাজ করে । মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছাড়াও মধ্য প্রচ্য এবং পশ্চিম এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করে এই সংস্থা।

আগেও একই পরিস্থিতি
প্রকাশিত খবর অনুযায়ী, মাস দুয়েক আগে আগে কালিকট থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে পোড়া গন্ধ পাওয়ার পরে তাকে মাস্কাটে নামানো হয়েছিল। তবে সেখানেো গুরুতর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

বিভিন্ন সংস্থার বিমানে যান্ত্রিক ত্রুটি
তবে জুলাই মাস বিমান সংস্থাগুলির জন্য একটি ঘটনা বহুল মাস ছিল। দিল্লি থেকে ভদোদরাগামী ইন্ডিগোর বিমানকে জয়পুরে নিয়ে যাওয়া হয়েছিল। ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের জেরেই ওই ব্যবস্থা নেোয়া হয়েছিল। শারজা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর বিমান নামাতে হয়েছিল পাকিস্তানের করাচিতে। সেই সময় পাইলট বিমানে প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়েছিলেন। তবে বিমানের এই অবতরণ ছিল সতর্কতামূলক। এরপর সব যাত্রীকে একটি অন্য বিমানে হায়গরাবাদে আনা হয়েছিল।
অন্যদিকে মাধ আকাশে দিল্লি থেকে গুয়াহাটিগামী গো ফার্স্টের বিমানের উইন্ডশিল্ডের একটি স্তর ফেটে যাোয়ার সেটিকে জয়পুরে নিয়ে যাওয়া হয়েছিল।

মন্ত্রীর পদক্ষেপ
সেই সময় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিমানগুলির আরও ভাল দেখভালের জন্য নিজের মন্ত্রক, বিমান সংস্থা এবং নিয়ন্ত্রক সংস্থাকে নিয়ে বৈঠক করেছিলেন।
(ফাইল ছবি)












Click it and Unblock the Notifications