ঘ্রাণশক্তির প্রমাণ দিলে তবেই অনুমতি শপিং মলে ঢোকার, আজব নিদান জারি এই শহরে
ঘ্রাণশক্তির প্রমাণ দিলে তবেই অনুমতি শপিং মলে ঢোকার, আজব নিদান জারি এই শহরে
বেঙ্গালুরুর শপিং মলে এবার থেকে ঘুরতে গেলে, আপনাকে শুধুমাত্র তাপমাত্রার পরীক্ষাতেই উতরালে চলবে না, বরং আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনার ঘ্রাণশক্তি একেবারে ঠিকঠাক রয়েছে। কারণ স্বরূপ জানা গিয়েছে, বেঙ্গালুরুর মেয়র গৌতম কুমার বিশ্বাস করেন যে কোনও ব্যক্তির ঘ্রাণশক্তি পরীক্ষা করা হলে ওই ব্যক্তি মারণ ভাইরাসে আক্রান্ত কিনা তা সনাক্ত করা যাবে।

বেঙ্গালুরুর মেয়র জানিয়েছেন যে, তাপমাত্রার সঙ্গে ঘ্রাণশক্তি লোপ পাওয়ার পরীক্ষা করার পরই শপিং মলে ঢোকার সুযোগ পাবেন। মঙ্গলবার গৌতম কুমার জানিয়েছেন যে সাধারণ মানুষ তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি ঘ্রাণশক্তির পরীক্ষাও করিয়ে নেবেন তারপরই শপিং মলে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। গৌতম কুমার বলেন, 'যদি ওই বক্তি কোনও জিনিসের গন্ধ না পান তবে সেই মহিললা বা পুরুষকে শপিং মলের ভেতর ঢুকতে দেওয়া যাবে না।’ তিনি এ বিষয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখে জানিয়েছেন।
বেঙ্গালুরুর মেয়র বলেন, 'কোভিড–১৯–এর রোগী স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে ফেলে। আমি কর্নাটকের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীকে চিঠি লিখব এ বিষয়ে। শপিং মলে ঘ্রাণশক্তির পরীক্ষা বাধ্যতামূলক হওয়া দরকার। যে সব ব্যক্তির ঘ্রাণশক্তি লোপ পেয়েছে তাঁরা যেন দ্রুত তাঁদের পরীক্ষা করান। করোনায় ঘ্রাণশক্তিও গুরুতর উপসর্গ।’
প্রসঙ্গত, করোনা ভাইরাসের নতুন কিছু উপসর্গের বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ঘ্রাণশক্তি ও স্বাদ চলে যাওয়া জ্বর ও গলা ব্যাথার মতোই করোনা রোগীর কিছু সাধারণ উপসর্গ। শ্বাস–প্রশ্বাসের সমস্যার সঙ্গে সঙ্গে এই দুই উপসর্গ দেখান দিলে অবশ্যই করোনা টেস্ট করা আবশ্যক। তারা অবশ্য কোভিড–১৯ রোগী যারা স্বাদ বা গন্ধ অনুভব করে না।












Click it and Unblock the Notifications