স্মার্ট ‌টিভিতে থাকছে গোপন ক্যামেরা!‌ গোপন মুহূর্তের ছবি ফাঁস হতে পারে ইন্টারনেটে, সাবধান!

স্মার্ট টিভির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে দেশে। একাধিক মেট্রো শহরে অধিকাংশ ঘরেই ভিড় করতে শুরু করেছে স্মার্ট টিভি।

স্মার্ট টিভির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে দেশে। একাধিক মেট্রো শহরে অধিকাংশ ঘরেই ভিড় করতে শুরু করেছে স্মার্ট টিভি। কিন্তু জানেন কী এতে কী বিপদ লুকিয়ে রয়েছে?‌ সম্প্রতি সুরাটের এক বাসিন্দা রাজেশ অভিযোগ করেছেন, তাঁর স্ত্রীয়ের সঙ্গে কাটানো কিছু গোপন মুহূর্তের ছবি পর্ন সাইটে দেখা যাচ্ছে। এই নিয়ে পুলিসে অভিযোগ জানান রাজেশ। তদন্তে নেমে পুলিস জানতে পারে, তাঁদের ঘরে রাখা স্মার্ট টিভিতে লাগানো রয়েছে গোপন ক্যামেরা।

স্মার্ট ‌টিভিতে থাকছে গোপন ক্যামেরা!‌ চাঞ্চল্যকর ঘটনা গুজরাতে

রাজেশ মাঝে মধ্যেই পর্ন সাইট দেখেন। সেখানেই হঠাৎ একদিন দেখতে পেয়েছিলেন তাঁর স্ত্রীয়ের সঙ্গে কাটানো কিছু গোপন মুহূর্তের ছবি রয়েছে সেই পর্ন সাইটে। জানাজানি হয়ে যাবে এই ভয়ে প্রথমে তাঁরা বিষয়টি পুলিসকে জানাতে চাননি। কয়েকজন সাইবার সিকিউরিটি এক্সপার্টকে তিনি ঘটনাটি জানিয়েছিলেন।

তাঁরা রাজেশের ঘরে তন্ন তন্ন করে খুঁজেও কোনও ক্যামেরার সন্ধান পাননি। তারপরে তাঁরা ভাবতে শুরু করেন কোন দিকে ক্যামেরা রেখে ভিডিওটি শ্যুট করা হয়েছে। সেটা দেখতে গিয়েই তাঁদের নজরে পরে স্মার্ট টিভিটি। কম্পিউটারের মতো এই স্মার্ট টিভিও অনায়াসেই হ্যাক করতে পারে হ্যাকাররা। লাইভ ভিডিও রেকর্ড করার জন্য স্মার্ট টিভির ভেতরেই ক্যামেরা বসানো হয়েছিল। সেকথা জানতেনই না রাজেশ এবং তাঁর স্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+