করোনা ভাইরাসের দাপটে এসি কোচে থাকবে না পর্দা, পরিবর্তে স্মার্ট সুইচেবেল জানলা!
করোনার কারণে হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে আলো-রোধী স্মার্ট সুইচেবেল জানলা
করোনা ভাইরাসের দাপটে রাজধানী, শতাব্দী সহ অন্যান্য মেল ট্রেনের এসি কোচের জানলায় পর্দার ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। পরিবর্তে বসানো হবে স্মার্ট সুইচেবল জানলা। যা সূর্যের আলো রোধ করবে বলে জানানো হয়েছে। পর্দার ব্যবহার বন্ধ করলে যাত্রীদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা কমবে বলে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

রাজধানী, শতাব্দী সহ অন্যান্য মেল ট্রেনের এসি কোচের জানলায় পর্দায় ব্যবহার বহু আগের অভ্যাস। গরম কালে এসি কোচে সূর্যের আলো প্রবেশ করলে যাত্রীদের সমস্যা হয় বলে এই উদ্যোগ আগে থেকেই নিয়েছিল রেল দফতর। কিন্তু সেই পর্দা থেকে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। তাই রেল মন্ত্রক সিদ্ধান্ত পরিবর্তন করেছে বলে খবর।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জানলায় বসানো স্মার্ট সুইচেবল কাচ সূর্যের আলো প্রতিরোধ করবে। বাইরের রোগ-জীবাণুও এসি কোচে প্রবেশ করতে পারবে না বলেই জানানো হয়েছে। ফলে যাত্রীরা অনেক বেশি সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন রেল মন্ত্রক।
ভারতে এখনও পর্যন্ত ১ কোটি ৮ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন দেড় লক্ষেরও বেশি মানুষ। সুস্থ হয়েছেন এক কোটি পাঁচ লক্ষেরও বেশি মানুষ। দেশের করোনার প্রভাব কমে গেলেও সাবধানতা অবলম্বনে কোনও কসুর রাখতে চায় না কেন্দ্র।












Click it and Unblock the Notifications