বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র 'পেসমেকার' বসল ৯২ বছর বয়সী এক বৃদ্ধের দেহে
গুরগাঁও, ৬ জুন : গুরগাঁওয়ের একটি হাসপাতালে ৯২ বছর বয়সী এক বৃদ্ধের শরীরে বসল বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র 'পেসমেকার'। মেদান্ত মেডিসিটি হাসপাতালের চিকিৎসকেরা এই অসাধারণ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গিয়েছে।
একবার ডেলিভারিতেই একসঙ্গে চারটি শিশুর জন্ম দিলেন মা
৫ বছরের শিশু প্রাণ বাঁচাল ৬ মুমূর্ষু রোগীর
চিকিৎসকেরা জানিয়েছেন, ক্ষুদ্র এই পেসমেকারটি এমন রোগীদের প্রয়োজন হয় যাদের হৃদস্পন্দনের গতি অনিয়মিত। বিশেষত যাদের মিনিটে ৬০ বারের কম হৃদস্পন্দনের গতি হয় তাদের এই ধরনের পেসমেকার প্রয়োজন হয়।

তথাকথিত পেসমেকারের আকারের চেয়ে এই পেসমেকারটির আয়তন দশ ভাগের এক ভাগ। আগের পেসমেকারের চেয়ে এটি অনেক বেশি আধুনিক প্রযুক্তিতে তৈরি।
'ব্রেন ডেথ' মহিলার হৃদপিণ্ড প্রাণ বাঁচাল ৬২ বছরের বৃদ্ধের
গুরগাঁওয়ের হাসপাতালে যে রোগীর দেহে পেসমেকারটি বসানো হয়েছে তাঁর হৃদপিণ্ড সারা শরীরে রক্ত পাম্প করতে পারছিল না। ফলে ক্লান্তি, মাথা ঘোরানো, শ্বাসকষ্টের সমস্যা বা অজ্ঞান হওয়ার মতো ঘটনা ঘটছিল।
কানে পিঁপড়ের বাসা নিয়ে বাস কিশোরীর, তাজ্জব চিকিৎসকেরা
এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে বড় ভিটামিন ক্যাপসুলের আকারের এই পেসমেকার রোগীর দেহে বসানো হয়। অন্য তথাকথিত পেসমেকারের মতো এটিতে কোনও তার নেই। ফলে সংক্রমণের সম্ভাবনাও অনেকটাই কম বলে চিকিৎসকেরা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications