Jairam Ramesh: পপকর্নের উপর কর না বসিয়ে... মোদীকে বড় পরামর্শ জয়রাম রমেশের
Jairam Ramesh: জিএসটি ইস্যুতে (GST collection) মোদী সরকারকে তীব্র আক্রমন শানাল কংগ্রেস (Congress)। একেবারে তথ্য ভিত্তিক রিপোর্ট তুলে তোপ। সম্প্রতি জিএসটি (GST) সংক্রান্ত নতুন একটি ডেটা প্রকাশ্যে এসেছে। আর সেটিকে হাতিয়ার করেই কংগ্রেসের দাবি, জিএসটির নয়া রিপোর্ট খুবই হতাশাজনক।
ফলে পপকর্নের উপর কর না বসিয়ে দেশের অর্থ ব্যবস্থার দিকে মোদী সরকার যাতে বিশেষ নজর দেয় এদিন সেই পরামর্শই দেওয়া হয়েছে কংগ্রেসের (Jairam Ramesh) তরফে।যা নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর বিতর্ক। শুধু তাই নয়, এই বিষয়ে পাল্টা কংগ্রেসকে আক্রমন শানিয়েছে বিজেপি (BJP)।

এই বিষয়ে বিস্তারিত একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)। সেখানে বেশ কিছু ডেটাও তুলে ধরেছেন। আর তা তুলে তিনি বলছেন, গত বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরের সর্বশেষ তথ্য বলছে গত মাসে জিএসটি সংগ্রহ সাড়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সবচেয়ে ধীর গতিতে বেড়েছে।
রিফান্ডের সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টার পরেও জিএসটি সংগ্রহ ৩.৩ শতাংশে নেমে এসেছে। যা অর্থনীতির জন্যে ভালো ইঙ্গিত নয় বলে মোদী সরকারকে তোপ বর্ষীয়ান কংগ্রেস নেতার।
এই বিষয়ে বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। জয়রাম রমেশ বলছেন, রাজস্ব সংগ্রহের এই হ্রাস সরকারের পক্ষে MNREGA এর মতো সামাজিক কল্যাণমূলক কর্মসূচিগুলিকে আরও বিপদের দিকে ঠেলে দিতে পারে।
এই অবস্থায় কংগ্রেস নেতার দাবি, ভারতের অর্থনীতি এক চক্রে আটকে গিয়েছে। এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে জয়রাম রমেশ বলছেন, কম খরচ, কম বিনিয়োগ, কম প্রবৃদ্ধি, কম মজুরির বিপজ্জনক চক্রে আটকে গিয়েছে ভারতের অর্থনীতি।
ফলে কেন্দ্রের উদ্দেশ্যে সোনিয়া-রাহুল গান্ধী ঘনিষ্ঠ এই নেতার পরামর্শ, যেভাবে প্রতিনিয়ত অর্থনীতির ক্ষেত্রে দুশ্চিন্তার খবর আসছে, আর্থিক বৃদ্ধি ধাক্কা খাচ্ছে, জিএসটি কালেকশন কমে যাচ্ছে তাতে সরকারের উচিত পপকর্নে ট্যাক্স বসানোয় মন না দিয়ে অবিলম্বে অর্থনীতির জটিল অঙ্কে মন দেওয়া।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়রাম (Jairam Ramesh) বলেন, পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে বাজেট পেশ করবে মোদী সরকার। সেই বাজেটে দেশের গরিব মানুষকে আর্থিক সমর্থন জোগাতে হবে। শুধু তাই নয়, কংগ্রেস ন্যায় পত্রে যে GST 2.0 র কথা বলেছিল সেটা কার্যকর করা উচিৎ বলেও মোদী সরকারকে বড় বার্তা কংগ্রেসের। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications