প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝেই 'মোদী-আদানি ভাই ভাই স্লোগান' বিরোধীদের! তীব্র হট্টগোল
বক্তব্য রাখার মাঝেই তীব্র হট্টগোল বিরোধীদের। গত কয়েকদিন ধরেই আদানি ইস্যুতে উত্তাল দেশ। যার প্রভাব পড়েছে বাজেট অধিবেশন। এবার ইস্যুতে উত্তাল হল রাজ্যসভাও
বুধবারের পর আজ বৃহস্পতিবার। লোকসভার পর আজ রাজ্যসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক ইস্যুকে সামনে রেখে ফের একবার কংগ্রেস আক্রমণ শানাচ্ছেন তিনি। আজ যখন রাজ্যসভার বক্তব্য রাখা শুরু করেছেন প্রধানমন্ত্রী এরপর থেকেই লাগাতার বিক্ষোভ বিরোধীদের।
প্রধানমন্ত্রীর জবাবি ভাষণের মধ্যেই মোদী-আদানি ভাই ভাই স্লোগান' তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। আর এর মধ্যেই বক্তব্য রেখে চলেছেন প্রধানমন্ত্রী।
#WATCH | Opposition MPs raise slogans of "Modi-Adani bhai-bhai" in Rajya Sabha as PM Modi replies to Motion of Thanks on President's address pic.twitter.com/Kzuj2LJKPZ
— ANI (@ANI) February 9, 2023

আদানি নিয়ে কিছু বলুন...
গত কয়েকদিন ধরেই আদানি ইস্যুতে উত্তাল লোকসভা এবং রাজ্যসভা। এই বিষয়ে জেসিবি তদন্তের দাবি জানিয়ে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। এই অবস্থাতে গতকাল অর্থাৎ বুধবার লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ বক্তব্য রাখলেও আদানি ইস্যুতে কোনও মন্তব্য করেননি তিনি। এই প্রেক্ষাপটেই আজ বৃহস্পতিবার রাজ্যসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। আর বক্তব্য শুরুর পর থেকেই লাগাতার স্লোগান বিরোধীদের। মোদী আদানি ভাই ভাই স্লোগান দিচ্ছেন তাঁরা আবার কখনও আদানি ইস্যুতে কিছু বলার দাবি জানাচ্ছেন তাঁরা। এমনকি প্রধানমন্ত্রীর বক্তব্য তাঁরা শুনবেন না বলেও লাগাতার আওতাজ তুলছেন। তুমুল এই হট্টগোলের মধ্যেই বক্তব্য রেখে চলেছেন নরেন্দ্র মোদী।

বার্তা মোদীর
মোদীর বক্তব্যের শুরুর পর থেকেই তুমুল বিরোধীদের। আর এই বিষয়ে কড়া বার্তা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। একই সঙ্গে সবাইকে শান্ত হওয়ার কথাও বলেন। কিন্তু তা উপেক্ষা করেই চলছে বিক্ষোভ। যদিও ভাষণের মধ্যেই বিরোধীদের বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই সংসদে যদি কিছু বলা হয় তা দেশের মানুষ মনোযোগ দিয়ে শোনে। কিন্তু কিছু সাংসদ এই সদনের বদনাম করছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিরোধীদের চিৎকার নিয়েও কটাক্ষ ছুঁড়ে দেন তিনি।

বিক্ষোভের মধ্যেই শুরু হয় আজ রাজ্যসভা এবং লোকসভা।
বিক্ষোভের মধ্যেই শুরু হয় আজ রাজ্যসভা এবং লোকসভা। লোকসভার কার্যপ্রণালী থেকে রাহুল গান্ধীর কিছু শব্দ এবং রাজ্যসভার কার্যক্রম থেকে মল্লিকার্জুন খার্গের কিছু শব্দ সরানোর জন্য প্রতিবাদ ও স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাংসদরা। আর এই অবস্থার মধ্যেই আজ বক্তব্য রাখতে শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপর থেকে আদানি ইস্যুতে মোদীর বক্তব্য শুনতে চেয়ে লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস সহ অন্যান্যরা।












Click it and Unblock the Notifications