জেলের পরিবেশ বাজে, ঘুম হচ্ছে না! একাধিক বায়নাক্কা কার্তির, অভিযোগ ওড়াল সিবিআই
আইএনএক্স মিডিয়া মামলায় শুক্রবার ফের কার্তির হেফাজতের মেয়াদ বাড়িয়ে ১২ মার্চ পর্যন্ত সিবিআইয়ের হেফাজতে পাঠানো হয়েছে কার্তি চিদাম্বরমকে।
আইএনএক্স মিডিয়া মামলায় শুক্রবার ফের কার্তির হেফাজতের মেয়াদ বাড়িয়ে ১২ মার্চ পর্যন্ত সিবিআইয়ের হেফাজতে পাঠানো হয়েছে কার্তি চিদাম্বরমকে। তবে হেফাজতে থাকতে গিয়ে কার্তি একাধিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে আদালতে দাবি করেছেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। কার্তির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছে সিবিআই।

শরীর ভালো নেই
সিংভি জানিয়েছেন, গারদের ভিতরে ঘুম হচ্ছে না তাঁর মক্কেল কার্তির। স্বাস্থ্যও ভালো নেই। রক্তচাপের মাত্রা বেড়ে গিয়েছে। ওঠানামাও করছে। অভিযোগ, রাত আড়াইটে পর্যন্ত কার্তিকে জাগিয়ে রাখা হচ্ছে। আবার ভোর পাঁচটায় তুলে দিয়ে জেরা করা হচ্ছে।

জেলের প্রহরা
অভিযোগের এখানেই শেষ নয়, মনু সিংভি বলেছেন, তাঁর মক্কেলকে অন্য একটি সেলে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে চারজন রক্ষীকে প্রহরায় রাখা হয়েছে। সেই প্রহরীরা সারা রাত সেলের বাইরে তাস খেলেন। যার ফলে কার্তি ঘুমোতে পারছেন না।

বিমানের টিকিট
এর আগে কার্তি গ্রেফতারির পরে চেন্নাই থেকে দিল্লি উড়িয়ে আনার পথে কার্তি প্রথম শ্রেণির টিকিটের আবদার করেন। সেই অনুরোধ সিবিআই মানেনি। তাকে সাধারণ টিকিটে দিল্লি উড়িয়ে আনা হয়।

পছন্দের খাবার
এরপরে সিবিআই হেফাজতেও কার্তি নিজের পছন্দের খাবার খেতে চান। আদালতে আর্জিও করেন নিজের পছন্দের খাবার তিনি খেতে পারবেন কিনা। কার্তি বাড়ির খাবার খেতে চেয়েছিলেন। বিচারপতি সেক্ষেত্রে কটাক্ষ করে বলেন, সুইগি বা জোম্যাটো থেকে অর্ডার করে নেবেন।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications