Budget 2025: নোটিস পিরিয়ড না দিলে ডবল ট্যাক্সের ফাঁদ! আসন্ন বাজেটে মিলবে সুরাহা? কেন্দ্রের হাতে বড় সুযোগ

Budget 2025: পয়লা ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে কর ছাড়ের সুবিধে মিলবে, তা নিয়ে ইতিমধ্যেই কাঁটাছেড়ায় বসে পড়েছে আপামর জনতা। বিশেষ করে মধ্যবিত্তরা চাতকের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন বাজেটের দিকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা কি স্বস্তি দেবে কর্পোরেট চাকুরিজীবীদের? ২০২৫ এর বাজেটে এমনই একাধিক সুযোগ রয়েছে কেন্দ্রের হাতে।

কর্মস্থল পরিবর্তন নিয়ে অধিকাংশ মানুষের মধ্যেই আনন্দ উৎকণ্ঠা কাজ করে। নতুন পদ, বেশি বেতন ও নতুন পরিবেশে নিঃসন্দেহে কাজ করার উদ্যম থাকে। কিন্তু পুরোনো কর্মস্থলে নোটিস পিরিয়ড (Notice Period) দিতে চান না অনেকেই।

INCOME TAX

নতুন কর্মস্থল ক্ষতিপূরণ (Compensation) বাবদ টাকা দিয়ে দিলে তো নৈব নৈব চ। পেনাল্টি হিসেবে পুরোনো কর্মস্থলে সেই টাকা মিটিয়ে দেন কর্মীরা। কিন্তু এর ফলে চুপিসাড়ে সেই কর্মীরই করের বোঝা (Tax Burden) বাড়ে। যে টাকা কোনওদিন কর্মী আয়ই করেননি, সেই টাকার উপরেই কর দিতে হয় তাদের।

পুরোনো কর্মস্থলের কেটে নেওয়া বেতন ও নতুন কর্মস্থলের দেওয়া ক্ষতিপূরণ বাবদ টাকা, উভয়ক্ষেত্রেই কর দিতে হয় কর্মীদের। অনেকেই অজান্তে এই করের ফাঁদে পা দিয়ে ফেলেন। আসন্ন কেন্দ্রীয় বাজেটে (Union Budget) এই করের জটিলতা ঘোচানোর মোক্ষম সুযোগ রয়েছে কেন্দ্রের হাতে। যার জেরে হাজার হাজার কর্পোরেট চাকুরিজীবী সুরাহা পেতে পারেন।

নোটিস পিরিয়ড না দেওয়ার ফলে কীভাবে ডবল কর আরোপ হয় তার একটি উদাহরণ ধরা যাক। যেমন এক কর্মী A মাসিক ১ লক্ষ টাকা আয় করেন। ইস্তফা দেওয়ার পর তাঁকে ২ মাসের নোটিস পিরিয়ড দিতে বলা হয়। কিন্তু তিনি তা দেননি।

এক্ষেত্রে পুরোনো কর্মস্থল ২ লক্ষ টাকা নোটিস পিরিয়ড রিকভারি হিসেবে দেখাবে। কিন্তু নতুন কর্মস্থল ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ায় সেই রিকভারির কথা অনেক কর্মীই ভুলে যান। ফলে পুরোনো অফিসে ১২ মাসের বেতনের উপরেও কর দিতে হয়।

আবার নতুন অফিস থেকে ক্ষতিপূরণ বাবদ পাওয়া ২ লক্ষ টাকার উপরেও কর দিতে হবে তাঁকে। যার ফলে বার্ষিক ১২ লক্ষ টাকা আয় সত্ত্বেও অতিরিক্ত ২ লক্ষ অর্থাৎ মোট ১৪ লক্ষ টাকার উপরে সুদ দিতে হবে সংশ্লিষ্ট কর্মীকে।

বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালের বাজেটে এই সমস্যা মেটানো অন্যতম লক্ষ্য হওয়া উচিত। আয়কর আইনের ১৬ ধারা অনুযায়ী নোটিস পিরিয়ড রিকভারি বাবদ করের টাকা রিটার্নের ব্যবস্থা যাতে কর্মীদের জন্য করা যায়, সেই সংশোধন আনার সুযোগ রয়েছে কেন্দ্রের হাতে। এর ফলে যে টাকা কর্মীরা কোনওদিন হাতেই পাননি, তার উপর কর দিতে হবে না তাদের। এখন নির্মলার বাজেটে সেই সুযোগ থাকে কি না, তাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+