Ayodha: ২২ জানুয়ারি অযোধ্যা না আসাই ভাল, রামভক্তদের কাছে কেন এই আর্জি জানাচ্ছে মন্দির ট্রাস্ট
আর বেশি দেরি নেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন এগিয়ে এলো বলে। ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রাম লাল্লার মূর্তি স্থাপন করা হবে। সেদিন পুন্যার্থীরা যেন দর্শন করতে না আসেন এমনটাই চাইছেন অযোধ্যার মন্দিরের আধিকারিকরা।
কারণ এই দিনটির অপেক্ষায় রয়েছেন অনেকে। তাঁরা স্বচক্ষে সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে চান। সেদিনের জন্য এলাহি আয়োজন করা হচ্ছে। পর্যটন হাবে পরিণত হয়েছে অযোধ্যা। হোটেলের ভাড়া আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। ঘরে ঘরে তৈরি হয়েছে হোম স্টে। সেখানে থাকার ভাড়া শুনলে চমকে উঠবেন।

শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা বসেছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষের সমাগম তো ঘটবেই তার সঙ্গে ভিভিআইপিদের ভিড়ও কম হবে না সেখানে। প্রায় ৪০০০ সন্ন্যাসী সেদিন অযোধ্যায় আসবেন। সেদিনে অযোধ্যা রেকর্ড ভিড়ের আশঙ্কা করা হচ্ছে।
যোগী সরকার পুলিশ প্রশাসন সেদিন শুধু অযোধ্যার দিকেই নজর দেবে বলে জানা গিয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়। রাম মন্দির ট্রাস্টের সদস্যরা এদিন ভক্তদের অযোধ্যা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। কারণ সেদিন ভিড় এতোটাই থাকবে সেখানে যে তাঁরা পর্যাপ্ত পরিষেবা নাও পেতে পারেন।
যে প্রসাদের জন্য পুন্যার্থীরা অপেক্ষা করেন সেই প্রসাদ তাঁরা নাও পেতে পারেন। কারণ এতোটাই ভিড় সেদিন হবে অযোধ্যায়। রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি বলেছেন এই শুভদিনটি রাম ভক্তরা নিজেদের শহরে বা বাড়ির কাছের কোনও রাম মন্দিরে গিয়ে উদযাপন করুন। কারণ এদিন অযোধ্যার রাম মন্দিরে তাঁদের আসাটা সহজ হবে না।
তিনি বলেছেন ২২ তারিখ কেবল মন্দিরের গর্ভগৃহে রাম লাল্লার মূর্তি প্রতিষ্ঠা হবে পুরো মন্দির তৈরি হবে না। সেই মন্দির তৈরি হতে আরও ২ বছর সময় লাগবে। সেকারণে বারবারই অযোধ্যায় ২২ তারিখ পুন্যার্থীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন চম্পত রাই।












Click it and Unblock the Notifications