লিফ্ট খুলতেই বেরিয়ে এল কঙ্কাল! ২৪ বছর পর হাসপাতালের পরিত্যক্ত এলাকায় কী ঘটে গেল
লিফ্ট খুলতেই বেরিয়ে এল কঙ্কাল! ২৪ বছর পর হাসপাতালের পরিত্যক্ত এলাকায় কী ঘটে গেল
ঘটনা খানিকটা গা ছমছম করার মতোই! এই হাড়হিম করা কাণ্ড ঘটেছে উত্তর প্রদেশের বস্তি জেলার কাইলি এলাকার এক হাসপাতালে। সেখানে চলছিল হাসপাতাল সারাইয়ের কাজ। বিভিন্ন সংস্কারের কাজ হাসপাতোলের গোটা ইমারত জুড়ে শুরু হয়। এই সময় কর্মরত শ্রমিকরা খোলেন হাসপাতালের ওপেক সেকশনের ২৪ বছর পুরনো একটি লিফ্ট। উদ্দেশ্য ছিল , সেটিকে সারাই করা হবে। তবে তা খুলতেই চমকে ওঠেন তাঁরা!

রহস্য় ঘনীভূত
ঘটনার দিনক্ষণ ১ সেপ্টেম্বর ২০২১। যেদিন উত্তরপ্রদেশের হাসপাতালের এক পুরনো লিফ্টে সারাইয়ের কাজ করতে আসা কর্মরত শ্রমিকরা উদ্ধার করেছেন এক কঙ্কাল। জানা গিয়েছে, কঙ্কালের শরীরে যে পোশাক ছিল তাতে প্রাথমিকভাবে কোনও পুরুষের দেহের কঙ্কাল বলেই জানা যায়। এরপর মুহূর্তে ঘটনাস্থলে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পরীক্ষা করে দেখা যায়, যে সেটি পুরুষেরই কঙ্কাল। রহস্য ঘনীভূত হয়। প্রশ্ন ওঠে কীভাবে ওই কঙ্কাল এমন জায়গায় ছিল? এর নেপথ্যে কোন ঘটনা থাকতে পারে, তা নিয়েও শুরু হয় প্রশ্ন।

ইতিহাসের পাতা কী বলছে?
ইতিহাস বলছে, ১৯৯১ সালে উত্তরপ্রদেশের বস্তি এলাকার কৈলি এলকায় ৫০০ বেড নিয়ে শুরু হয় এই হাসপাতাল। এরপর ১৯৯৭ সাল পর্যন্ত হাসপাতালে কাজ হয়। পরে তা বন্ধ হয়ে যায়। এরপর ২০২১ সাল । এর মাঝের সময়টায় এই হাসপাতাল বন্ধ ছিল। এরপর ২৪ বছর পর এই হাসাপাতালের পরিত্যক্ত এলাকার লিফ্টে যে কঙ্কাল পাওয়া গেল, তার নেপথ্যের কারণ খুঁজতে পুলিশ ২৪ বছর আগের 'মিসিং ডায়রি'র পাতা ওল্টাতে শুরু করে দিয়েছে। কঙ্কালের পরিচিতি খুঁজতে এবার এলাকার ইতিহাসের দিকে নজর গিয়েছে পুলিশের।

রহস্য কোথায় থেকে যাচ্ছে?
মূলত, জেলা প্রশাসন ও পুলিশের সামনে এখন বড় প্রশ্ন হল, এই লিফ্টের বিতর কঙ্কাল এল কী করে? সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি গত ২৪ বছর ধরে উত্তরপ্রদেশের এই কোণে এমন এক জায়গায় একটি কঙ্কাল দিনের পর দিন পড়ে ছিল? তা এতদিনেও কারোর চোখে পড়েনি? প্রশ্ন এখানেই শেষ নয়। দেহটি আদৌ কোথাও থেকে খুন করে অনে ফেলা হয়েছে, নাকি লিফ্টেই এই খুন হয়ে যায়, তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। আর এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে ময়দানে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের পুলিশ।

২৪ টি থানা ময়দানে
যে এলাকায় ঘটনাটি ঘটেছে অর্থাৎ কঙ্কাল উদ্ধারের ঘটনা ঘটেছে, সেখানে ২৪ টি থানা রয়েছে। পুলিশ জানিয়েছে, এই কঙ্কালকে ঘিরে বিভিন্ন দিক বিচার করে দেখা হচ্ছে। আদৌ লিফ্টে কোনওভাবে শ্বাস বন্ধ হয়ে ব্যক্তির মৃত্যু হয়েছিল কি না, নাকি এই কঙ্কালের নেপথ্যে কোনও খুনের ঘটনা রয়েছে , তা নিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশের সুপারিন্টেডেন্ট দীপেন্দ্র নাথ চৌধুরী জানিয়েছেন যে, যদি কোনও লিখিত অভিযোগ থাকে, তাহলে এখনই তাঁরা রেজিস্টার করতে পারেনষ তিনি জানান, এলাকার ২৪ টি থানা আপাতত এই ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করতে উদ্যত।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications