Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৬ বছরের বালকের মৃত্যু বন্দুকবাজের হামলায়, দিল্লির জিমে চলল এলোপাথাড়ি গুলি

জিমে ঢুকে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে মর্মান্তিক মৃত্যু হল ৬ বছরের এক বালকের। শনিবার রাতে দিল্লির ইন্দ্রপুরী এলাকার একটি জিমে বন্দুকবাজের হামলা হয়।

জিমে ঢুকে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে মর্মান্তিক মৃত্যু হল ৬ বছরের এক বালকের। শনিবার রাতে দিল্লির ইন্দ্রপুরী এলাকার একটি জিমে বন্দুকবাজের হামলা হয়। আর পাশের ফ্ল্যাট থেকে তা দেখার সময় আচমকা গুলি ছুটে এলে বিদ্ধ করে বালকের শরীরে। ঘটনাস্থলেই মৃত্যু হল বালকের।

৬ বছরের বালকের মৃত্যু বন্দুকবাজের হামলায়

শুধু ৬ বছরের বালকই গুলিবিদ্ধ হয়নি, জিম মালিকের ভাইও এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনা ঘটাল, জিম মালিকের সঙ্গে শত্রুতার জেরেই এই ঘটনা কি না খতিয়ে দেখা হচ্ছে।

৬ বছরের বালক জিমের পাশের ফ্ল্যাটে থাকত। এই ফ্ল্যাটটিও জিম মালিকের। জিমের ভিতরে যখন বন্দুকবাজরা হামলা চালায়, তখন তা ফ্ল্যাটের ভিতরে দাঁড়িয়ে দেখছিল বালক, তখনই ঘটে যায় দুর্ঘটনা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে বালকের পরিবারে। এলাকায় শোকস্তব্ধ। জিমের বাইরে চলছে পুলিশি টহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+