বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সংখ্যালঘু হলে কে হবেন কিং-মেকার, নজরে এই ছয় নেতা-নেত্রী
বুথ ফেরত সমীক্ষা এগিয়ে রেখেছে নরেন্দ্র মোদীকেই। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসছে এনডিএ, এমন আভাস মিললেও কংগ্রেস-সহ বিরোধী প্রায় সমস্ত দলই এই এক্সিট পোলকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।
বুথ ফেরত সমীক্ষা এগিয়ে রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসছে এনডিএ, এমন আভাস মিললেও কংগ্রেস-সহ বিরোধী প্রায় সমস্ত দলই এই এক্সিট পোলকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। বুথ ফেরত সমীক্ষা যাই বলুক, এবারের নির্বাচনী ফল বিজেপির পক্ষে যাবে না বলেই মনে করছে বিরোধীরা। 'অন্যরকম' ফল হলে কিং মেকার হতে পারেন এই ছয় নেতা-নেত্রী।

নবীন পট্টনায়ক
ওড়িশায় এখনও তারই ক্ষমতা। এবার তিনি ক্ষমতায় আসতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও ওড়িশায় এবার বিজেপি যে প্রকৃত অর্থেই বিজেডির চ্যালেঞ্জার হয়ে উঠেছিল, তা পরিষ্কার। তবু বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়কের হাতেই থাকবে ওড়িশার রাশ, এই সম্ভাবনা থেকেই বলা যায়, তিনি হয়ে উঠতে পারেন কিং-মেকার। রাজ্যে লোকসভার ২১ আসনে ১৫টির বেশি আসনে বিজেপিই জিতবে বলে আশাবাদী তিনি।

কে চন্দ্রশেখর রাও
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর নির্বাচনের আগে থেকেই অ-কংগ্রেসি ও অ-বিজেপি জোটের পক্ষে আবেদন করে আসছিলেন। তিনি এনডিএ বা ইউপিএর প্রতি যে আগ্রহী নয়, সেই বার্তা দিতে নিজের উদ্যোগে আঞ্চলিক দলগুলোর সঙ্গে নিয়ে জোট গঠনের চেষ্টা করে চলেছেন এখনও। যদিও সেই মিশন কার্যকর হয়নি। এবার ফলাফল প্রকাশের পর তিনি হয়ে উঠতে পারেন কিংমেকার। তেলেঙ্গানায় ১৭টির মধ্যে টিআরএস ১৩টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ওয়াই এস জগন মোহন রেড্ডি
অন্ধ্রপ্রদেশে তিনি চন্দ্রবাবু নাইডুর প্রধান প্রতিদ্বন্দ্বী। এবার ওয়াই এস জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস অন্ধ্রপ্রদেশে বাজিমাত করতে পারে। অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে সরব হয়ে চন্দ্রবাবু নাইডু বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন। আর সেই বিশেষ মর্যাদার ইস্যুকে কাজে লাগিয়ে এ রাজ্যে গুরুত্ব বাড়িয়েছে ওয়াইএসআর কংগ্রেস। এবার ২৫টি আসনের মধ্যে সিংহভাগ আসন পেতে পারে জনমোহনের দল। তিনি হয়ে উঠতে পারেন কিং-মেকার।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাংলায় ৪২-এ ৪২ করার হুঙ্কার ছেড়েছিলেন। সেই লক্ষ্যে এগোলেও বিজেপি এবার শেয়ানে শেয়ানে লড়াই দিয়েছে। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা জানিয়ে দিয়েছে এবার বাংলায় গোল্লা পাবে বিজেপি। এই অবস্থায় অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা তৃণমূলকে ২৪ থেকে ২৯টি আসন দিয়েছে। যদিও তৃণমূল মনে করছে তারা ৪২টি আসনেই জিতবেন। বিজেপি বা এনডিএ জাতীয় ক্ষেত্রে ম্যাজিক ফিগারের কম থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন কিং-মেকার।

মায়াবতী-অখিলেশ
উত্তরপ্রদেশে নির্বাচনে বিজেপি কফিনে শেষ পেরেক পুততে তিনি সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে জোট করেছিলেন। যোগী-রাজ্যে সপা-বসপা মিলিত হওয়ায় প্রমাদ গুণতে শুরু করেছিল। এই সমীকরণ কাজ করলে মায়াবতী ও অখিলেশ হতে পারেন কিং-মেকার। সেক্ষেত্রে বিজেপিকে নিশ্চিহ্ন করতে তিনি মোক্ষম ভূমিকা নিতে পারেন। উত্তরপ্রদেশ থেকে ৮০টি লোকসভা আসনের ৪৫ থেকে ৫০টি আসন পেলেই এসপি-বিএসপি জোটের পক্ষে কিংমেকার মায়াবতী-অখিলেশ।

এম কে স্ট্যালিন
তামিলনাড়ু থেকে তিনি রাহুল গান্ধীর নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছিলেন। আর এবার এআইএডিএমকের ভাঙনে রাজ্যে ডিএমকে প্রধান স্ট্যালিন সর্ববৃহৎ শক্তি হয়ে উঠতে পারেন। তাঁর দল এই নির্বাচনে ৩০টির বেশি আসনে জিততে পারেন। ফলে তিনি হয়ে উঠতে পারেন ২০১৯-এর কিংমেকার। বিজেপি বা এনডিএ সংখ্যালঘু হলে তাঁর অঙ্গুলিহেলনে বিরোধী জোটের নেতা স্থির হতে পারে।












Click it and Unblock the Notifications