Rajya Sabha Bypoll: রাজ্যসভার ৬ আসনে উপনির্বাচন, জহর সরকারের ছেড়ে আসা আসনে কাকে পাঠাবে তৃণমূল?

Rajya Sabha Bypoll: ২০২৪ শেষ হতে আর এক মাস বাকি। এরই মধ্যে ফের নির্বাচন। রাজ্যসভার শূন্য ৬ আসনে উপনির্বাচনের জন্য নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। ২০ ডিসেম্বর হবে উপনির্বাচন। ৬টি আসনের মধ্যে তিনটি অন্ধ্রপ্রদেশে, একটি করে ওড়িশা, হরিয়ানা ও পশ্চিমবঙ্গের।

বিগত কয়েকদিনে রাজ্যসভার এই ছয় আসনের সাংসদরা নানা কারণে ইস্তফা দিয়েছেন। সেই শূন্যস্থান পূরণের প্রয়োজনীয়তা থেকেই এই উপনির্বাচন হতে চলেছে। অন্ধ্রপ্রদেশ থেকে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ভেঙ্কটরমণ রাও, বেদা মাস্তান রাই ও রায়গা কৃষ্ণাইয়া। ওড়িশা থেকে ইস্তফা দেন সুজিত কুমার। কৃষাণ লাল পানওয়ার হরিয়ানা থেকে ইস্তফা দেন। পশ্চিমবঙ্গ থেকে ইস্তফা দেন জহর সরকার (Jawhar Sircar)।

rajya sabha

আরজি করে (RG Kar case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে। শাসকদলের বিরুদ্ধেও কার্যত সমালোচনা ধেয়ে আসে। সেই আবহে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের জহর সরকার। জহর ইস্তফা দেওয়ায় বাংলা থেকে রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধির সংখ্যা দাঁড়ায় ১২-তে। তবে জহর সরকারের জায়গায় রাজ্যসভায় কাকে পাঠানো হবে তা ঘোষণা করেনি তৃণমূল।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট দিতে পারবেন প্রতিনিধিরা। গণনাও সেদিনই হবে। বিকেল ৫টা থেকে শুরু হবে গণনা। ১০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পেশের সময়সীমা। মনোনয়ন নিরীক্ষা করে দেখা হবে ১১ ডিসেম্বর। ১৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা।

বিধানসভায় একটি নির্দিষ্ট দলের কত আসন রয়েছে তার উপর নির্ভর করে রাজ্যসভায় কতজন প্রতিনিধি যাবেন। সিঙ্গেল ট্রান্সফার ভোট বা একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতিতে (proportional representation) রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের ভোটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+