৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে প্রাক্তন বায়ুসেনা আধিকারিক

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টে গেলেন প্রাক্তন এয়ার ভাইস মার্শাল কপিল কাক।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টে গেলেন প্রাক্তন এয়ার ভাইস মার্শাল কপিল কাক। একই আবেদন জানিয়েছেন আরও ৫ জন। তাতে প্রাক্তন মেজর জেনারেল অশোক মেহেতাও রয়েছেন। ৫ অগাস্ট সংসদে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরের দিন ৬ অগস্টই আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জমা পড়েছিল। ৬ আবেদনকারীর আবেদনের বিভ্রান্তি রয়েছে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট।

৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে ফের চ্যালেঞ্জ শীর্ষ আদালতে

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ একটু অসন্তুষ্ট হয়েই বলেছিলেন, ৬টি আবেদন শুনতে ৩০ মিনিট সময় লাগলেও কোনও আবেদনের সঠিক চাওয়া বলতে কি তা বোঝা যায়নি। প্রথম আবেদনটি করেছিলেন আইনজীবী এম এস শর্মা। সেই আবেদনটি শোনার পর অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি বলেছিনেই এই আবেদনের কোনও অর্থই হয় না। আবেদনকারী কী চাইছেন সেটাই এখানে স্পষ্ট নয়। অনায়াসেই এটা খারিজ করে দেওয়া যায়।

কিন্তু এই একই ইস্যুতে যেহেতু আরও ৫ জন আবেদন করেছেন সেহেতু সেগুলি শুনতে হবে। সেগুলির শুনানি বিচারপতি এস এ বোবডে এবং বিচারপতি এস এ নাজিরের বেঞ্চে। ৬টি আবেদনেই ভুল রয়েছে বলে সেগুলি সংশোধনের নির্দেশ দেয় বেঞ্চ।

অভিযোগকারীদের দাবি কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে কথা না বলেই ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার‌। পুরো সিদ্ধান্তটাই অসাংবিধানিক বলে দাবি করেছেন তাঁরা। কিন্তু তাঁদের দাবিটা কি তা আবেদনে স্পষ্ট হয়নি বলে বিরক্তি প্রকাশ করেছে বিচারপতিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+