ঘন কুয়াশার জেরে দিল্লির কাছে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬
উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় খালে গাড়ি পড়ে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ২ শিশু-সহ ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় খালে গাড়ি পড়ে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ২ শিশু-সহ ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গাড়িতে থাকা আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মারুতি এটিগ্রা গাড়িতে ১১ জন ছিলেন। ডাংকুরা এলাকায় গাড়িটি খেরলি খালে পড়ে যায়। ১১ জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।
কুয়াশার কারণে দৃশ্যমানতা কম হয়ে গিয়েছিল। সেই কারণেই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এটিগ্রা গাড়িটির সঙ্গে অপর একটি গাড়ি ছিল। সবাই সম্ভল জেলা থেকে দিল্লি যাচ্ছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
মৃতদের সনাক্ত করা গিয়েছে। তাঁরা হলেন, মহেশ(৩৫), কিষাণলাল(৫০), নীরেশ(১৭), রাম খিলাড়ি(৭৫), মাল্লু(১২), নেত্রপল(৪০)।












Click it and Unblock the Notifications