এনসেফ্যালাইটিসে আরও ৬ শিশুর মৃত্যু, বিহারে মৃত বেড়ে ৮৩
লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিহারে এনসেফ্যালাইটিসে শিশু মৃত্যুর সংখ্যা আরও বাড়ল। শুক্রবার আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিহারে এনসেফ্যালাইটিসে শিশু মৃত্যুর সংখ্যা আরও বাড়ল। শুক্রবার আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে। এই নিয়ে এনসেফ্যালাইটিসে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৮৩। শনিবার মজফফরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও তিন শিশুর মৃত্যু হয়েছে কেজরিওয়াল হাসপাতালে।

মজফফরপুর ছাড়াও বৈশালি জেলায়ও ছড়িয়ে পড়েছে এই রোগ। যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তর শিশু মৃত্যুর কারণ এনসেফ্যালাইটিস মানতে নারাজ। তাঁদের দাবি হাইপোগ্লোসিমাতেই মৃত্যু হয়েছে শিশুদের। এই রোগে প্রচণ্ড জ্বরের সঙ্গে মাথা ব্যাথা, ভুল বকা শুরু হয় রোগীর। তারপরেই শরীরে শর্করার পরিমাণ মারাত্মক ভাবে কমে যায়।
বিহারের স্বাস্থ্য সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, বিহারের ১২টি জেলার ২২২টি ব্লকে ছড়িয়ে পড়েছে এই মারণ ব্যাধি। তারমধ্যে মজফফরপুর, বৈশালী, শেওহর এবং পূর্ব চম্পারণে আক্রান্তের সংখ্যা বেশি।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে শুক্রবার শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। রোগের কারণ এবং চিকিৎসা পরিষেবা নিয়ে হাসপাতালের অধ্যক্ষ বিকাশ কুমারের সঙ্গে বৈঠক করেন তিনি। গত ১ জুন েথকে এই রোগে আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ১৭৮ জন শিশু, অন্যদিকে কেজরিওয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৮টি শিশু। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পরিস্থিতি মোকাবিলায় আধিকারিকদের সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications