দিল্লিতে রাতের অন্ধকারে রেল দুর্ঘটনা, লাইনচ্যুত ৬টি বগি
নয়াদিল্লি-মান্ডুয়াদিহ এক্সপ্রেস নয়াদিল্লি রেল স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ল। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। লাইনচ্যুত হয় ট্রেনের ছটি বগি।
নয়াদিল্লি-মান্ডুয়াদিহ এক্সপ্রেস নয়াদিল্লি রেল স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ল। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। লাইনচ্যুত হয় ট্রেনের ছটি বগি। স্টেশন ছাড়ার সময় ট্রেনের স্পিড কম ছিল। তাই বগি লাইনচ্যুত হলেও দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

নয়াদিল্লির ১২ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে বেশ কয়েকটা ট্রেন পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। যে ছয়টি কোচ লাইনচ্যুত হয়েছে তার মধ্যে একটি এসি কোচ, তিনটি স্লিপার একটি জেনারেল ও একটি ইনস্পেকশন কোচ ছিল। সবকটি কোচই পরে বদলে দেওয়া হয়েছে।
#Delhi: Six coaches of Maruadih Express train derails at New Delhi Railway station; No casualties reported
— ANI (@ANI) December 28, 2017












Click it and Unblock the Notifications