কানপুরে মর্মান্তিক দুর্ঘটনা! গঙ্গায় ডুবে মৃত ৩ কিশোর
কানপুরে গঙ্গায় মর্মান্তিক দুর্ঘটনা। ছয় কিশোর জলে ডুবে যায়। এখনও পর্যন্ত তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের দেহ উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।
কানপুরে গঙ্গায় মর্মান্তিক দুর্ঘটনা। ছয় কিশোর জলে ডুবে যায়। এখনও পর্যন্ত তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের দেহ উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

কর্নেলগঞ্জের সার্কেল অফিসার মনোজ গুপ্তা জানিয়েছেন, ছয় কিশোর ডুবে গিয়েছিল। তিনটে দেহ তারা উদ্ধার করেছেন। বাকিদের দেহ উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধার কাজে ডুবুরি, নৌকা কাজে লাগানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ থেকে ১২ বছর বয়সী কিশোরা গঙ্গায় স্নান করতে নেমেছিল। সেই সময় তারা জলে ডুবে যায়। ডুবে যেতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশের তরফে ডুবুরি ও বাকি উদ্ধারকারী দল নামানো হয়।
উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কানপুরের হ্যালেট হাসপাতালে পাঠানো হয়েছে।

Click it and Unblock the Notifications