ঝাড়খণ্ডে হেমন্তের শপথ-মঞ্চে অ-বিজেপি ছয় মুখ্যমন্ত্রী, উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতিও
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথগ্রহণ মঞ্চে হাজির থাকছেন দেশের ছয় মুখ্যমন্ত্রী। আক্ষরিক অর্থেই শপথগ্রহণের মঞ্চ হতে চলেছে বিরোধীদের মিলনক্ষেত্র।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথগ্রহণ মঞ্চে হাজির থাকছেন দেশের ছয় মুখ্যমন্ত্রী। আক্ষরিক অর্থেই শপথগ্রহণের মঞ্চ হতে চলেছে বিরোধীদের মিলনক্ষেত্র। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উফস্থিত থাকবেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেইসঙ্গে উফস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অ-বিজেপি ছয় মুখ্যমন্ত্রী।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে শনিবার রাতেই পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং সদ্য নির্বাচিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
কর্ণাটকের পর এই ঝাড়খণ্ডেই এক মঞ্চে আসতে চলেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে মায়াবতী, দেবেগৌড়া, তেজস্বী যাদব, অখিলেশ যাদব প্রমুখ। থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী, অধীর চৌধুরী, সীতারাম ইয়েচুরি, মানিক সরকারও।
গোটা ঝাড়খণ্ড বিরোধী নেতাদের ছবিতে ছেয়ে গিয়েছে। রাঁচির রাস্তা সবুজ ঝান্ডা, পোস্টার-ব্যানার দিয়ে মোড়া। উঠাও হয়ে গিয়েছে গেরুয়া। যেন ঝাড়খণ্ডে হচ্ছে বিজেপি বিরোধী মহাসমাবেশ। এই মঞ্চ থেকে বিরোধী নেতারা মোদী হটানোর ডাক দেবেন আবার। এনআরসি-সিএএ-র বিরুদ্ধে একযোগে আওয়াজ তুলবেন বিরোধী নেতা-নেত্রীরা।
শিবু সোরেনের উত্তরসূরি হিসেবে ঝাড়খণ্ডে শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। তিনি তাঁর শপথ গ্রহণ মঞ্চকে এমনভাবে সাজাচ্ছেন, যা হয়ে উঠবে মোদী বিরোধী মঞ্চ। এই মঞ্চে থেকে বিজেপির বিরুদ্ধে সরব হবেন অ-বিজেপি নেতা-নেত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধীরা এই মঞ্চকে সিএএ-এনআরসি বিরোধী মঞ্চ করে তোলার সুযোগ নিশ্চয়ই ছেড়ে দেবেন না।












Click it and Unblock the Notifications