কেরল: অনাথ আশ্রমের নাবালিকাদের যৌন হেনস্থা , গ্রেফতার ৬
কেরলের ওয়েআনাদের এক অনাথ আশ্রমে ৭ জন নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্তদের মধ্যে এখনও অধরা রয়েছে ৩ জন।
তিরুবন্তপুরম, ৭ মার্চ: কেরলের ওয়েআনাদের এক অনাথ আশ্রমের ৭ জন নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্তদের মধ্যে এখনও অধরা রয়েছে ৩ জন।
কিছুদিন আগে কেরলের ইয়াথিম খান অনাথ আশ্রমের এক নাবালিকাকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান , আশ্রমের নিরাপত্তারক্ষী। তিনি জানান, স্থানীয় একটি দোকান থেকে কাঁদতে কাঁদতে ফিরছিল ওই নাবালিকা। তদন্ত শুরু হতেই জানা যায়, ওই দোকানে নাবালিকাদের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হত। অভিযোগ ,এই কাণ্ড ঘটাত স্থানীয় একটি গ্যাং।

পুলিশ জানিয়েছে টানা ৪ মাসেরও বেশি সময় ধরে এই ঘটনা চলছিল। পুলিশের দাবি, অনাথ আশ্রমের ১২ থেকে ১৬ বছর বয়সী নাবালিকাদের সাথে চলছিল এই হেনস্থার ঘটনা। সোমবার ওই নাবালিকাদের হাসপাতালে পাঠানো হয়। সেখানে নাবালিকাদের স্বাস্থ্য পরীক্ষার পর পুলিশ ঘটনাকে যৌন হেনস্থা বলে দাবি করে।
ঘটনায় এখনও অধরা ৩ অভিযুক্ত। প্রসঙ্গত কিছুদিন আগেই কেরলে এক ধর্মযাজকের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে । যে ঘটনায় ওই নাবালিকা এক সন্তানের জন্ম দেয়। তারপর একবার ফের নতুন করে অনাথ আশ্রমের এই নাবালিকাদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেরলে।












Click it and Unblock the Notifications