ধর্ষণের বিরুদ্ধে কঠোরতর আইন সত্ত্বেও পরিস্থিতি বদলায়নি: মীরা কুমার

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে একটি চলন্ত বাসে গণধর্ষণ করা হয়েছিল ২৩ বছরের যুবতী নির্ভয়াকে। পরে হাসপাতালে মারা যায় মেয়েটি। তার পর গণআন্দোলনের চাপে কঠোরতর আইন প্রণীত হয়। তাতে যে অপরাধপ্রবণতা বিন্দুমাত্র কমেনি, প্রমাণ মিলল খোদ স্পিকারের মন্তব্যে। তিনি বলেন, "ওই ঘটনার পর একটা জনজাগরণ হয়েছিল। মেয়েদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। তখন সংসদের অধিবেশন চলছিল এবং আমরা সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করেছিলাম। আইন আগের চেয়েও কঠোর করা হয়েছিল। কিন্তু, গত এক বছরে পরিস্থিতি বদলেছে বলে আমার মনে হয় না। মেয়েদের বিরুদ্ধে অপরাধ বেড়েই চলেছে। আমাদের চেষ্টা করতে হবে নারী নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে।"












Click it and Unblock the Notifications