শান্ত হচ্ছে না দিল্লি! সিএএ সংঘর্ষের জেরে মৃত বেড়ে ১৩
শনিবার রাতে শুরু হওয়া অশান্তির আগুন এখনও শআন্ত হয়নি দিল্লিতে। বরং, সময়ের সঙ্গে সঙ্গে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসার আগুন আরও জ্বলে উঠছে দিল্লিতে। এদিতে নতুন করে হিংসার আগুনে মৃতের সংখ্যা আরও বেড়েছে দিল্লিতে। গত তিন দিনের হিংসায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে অশান্ত এলাকায় খবর সংগ্রহে গিয়ে বিক্ষোভকারীদের রোষের সামনে পড়েছেন এক সাংবাদিক। সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। জখম অবস্থায় পরে সেই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়।

মৌজপুরে ফের নতুন করে অশান্তি
জানা গিয়েছে মঙ্গলবার দুপুর থেকেই মৌজপুরে ফের নতুন করে অশান্তির আগুন ছড়াতে থাকে। পুলিসকে লক্ষ্য করে ইট বৃষ্টি করতে থাকেন আন্দোলনকারীরা। বেশ কয়েকটি গাড়িেত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। সিএএ বিরোধী স্লোগান দিয়ে চিৎকার করতে করতে পুলিসকে লক্ষ্য করে ইট পাথর ছুরতে শুরু করেছে আন্দোলনকারীরা।

দিল্লিতে হিংসার ঘটনা নিয়ন্ত্রণে বৈঠক অমিত শাহর
দিল্লিতে হিংসার ঘটনা নিয়ন্ত্রণে সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পুলিশ কমিশনারকে নিয়ে জরুরি বৈঠক করেন। দিল্লি সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। বহিরাগতরা এসে হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ কেজরিওয়ালের। পরিস্থিতি মোকাবিলায় জাফরাবাদ, মৌজপুর, চাঁদবা, খুরেজি খাস, ভজনপুরায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

দিল্লিতে নামানো হয়েছে ৩৫ কোম্পানি আধাসামরিক বাহিনী
এদিকে এত কিছু সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দিল্লিতে। এই গোষ্ঠী সংঘর্ষের মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্পেশাল সেল, ক্রাইম ব্রাঞ্চ এবং অর্থনৈতিক অপরাধ শাখার (ইডাব্লু) তরফ থেকে প্রায় ৩৫ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।












Click it and Unblock the Notifications