Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘জরুরি অবস্থার থেকেও খারাপ সময় চলছে’, নাগরিকত্ব সংকট প্রসঙ্গে মন্তব্য সীতারাম ইয়েচুরির

‘জরুরি অবস্থার থেকেও খারাপ সময় চলছে’, নাগরিকত্ব সংকট প্রসঙ্গে মন্তব্য সীতারাম ইয়েচুরির

রাজধানীর বিভিন্ন অংশে ইন্টারনেট বন্ধ এবং মেট্রো স্টেশন বন্ধ করার জন্য বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বামেরা। পাশাপাশি সারা দেশে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমানোর চেষ্টার জন্য সরকারেরও কড়া ভাষায় নিন্দা কড়া হয়।

‘জরুরি অবস্থার থেকেও খারাপ সময় চলছে’, নাগরিকত্ব সংকট প্রসঙ্গে মন্তব্য সীতারাম ইয়েচুরির

যতক্ষণ না এই 'কালা’ আইন প্রত্যাহার করা হচ্ছে না ততক্ষণ এই প্রতিবাদ বিক্ষোভ চলবে বলে মন্তব্য করেন সিপিআই(এম)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। পাশাপাশি দেশে বর্তমানে জরুরি অবস্থার থেকেও খারাপ সময় চলছে বলেও এদিন মন্তব্য করেন তিনি। পাশাপাশি সিপিআই নেতা ডি রাজা বলেন নাগরিকত্ব কখনও ধর্মের ভিত্তিতে হতে পারে না। তার আরও বক্তব্য, “বিজেপি সর্দার প্যাটেলের মতাদর্শের বিরুদ্ধে গিয়ে কাজ করছে। অঘোষিত ভাবে সংবিধান বিবর্তনের চেষ্টা করছেন মোদী এবং শাহ।"

বৃহস্পতিবার নয়া দিল্লির লাল কেল্লার কাছে সিএএ বিরোধী বিক্ষোভ প্রদর্শনের সময় সীতারাম ইয়েচুরি,ডি রাজা, নীলোৎপল বসু, বৃন্দা করাত সহ একাধিক বাম নেতাদের আটক করা করে দিল্লি পুলিশ। তারা প্রায় প্রত্যেকেই জানান এই বিক্ষোভ আন্দোলন শুধুমাত্র 'হিন্দু-মুসলিম’ ইস্যুতে নয়, বরং ভারতের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক কাঠামোকে পুনরুদ্ধার করার জন্যই এই লড়াই।

এরপরই সীতারাম ইয়েচুরি জানান, “ যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এনআরসির বিপক্ষে আমরা তাদের সঙ্গে কথা বলছি। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সংসদে আইনটির পক্ষে যারা ভোট দিয়েছেন তারাও এখন বলছেন তারা সমর্থন করবেন না। ”

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+