সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে চলেছেন ইয়েচুরি!

বিশাখাপত্তনম, ১৪ এপ্রিল : সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন পর বদল হতে চলেছে। দলীয় সূত্রে খবর, এবার এই পদে প্রকাশ কারাতকে সরিয়ে আসতে চলেছেন আর এক পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি।

এদিন বিশাখাপত্তনমে শুরু হয়েছে সিপিএমের ২১-তম পার্টি কংগ্রেস। সেখানে নতুন পলিটব্যুরো গঠন, গত একদশকে দলের চূড়ান্ত অধঃপতন, হারানো সমর্থন পুনরুদ্ধার ও নতুন রক্ত আমদানি করতে কী প্রয়োজন তা নিয়ে জোর আলোচনার পাশাপাশি নতুন সম্পাদককেও বেছে নেওয়া হবে। সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে অন্য দুই পলিটব্যুরো সদস্য বিভি রাঘভুলু ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার থাকলেও ৬২ বছরের ইয়েচুরির হাতেই নতুন দায়িত্ব দিতে চলেছে দল।

সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে চলেছেন ইয়েচুরি!


এদিন ৭৪৯ জন অতিথি, ৭২ জন অবজার্ভার ও সাতজন বিশেষ অভ্যাগতদের নিয়ে শুরু হয়েছে এই পার্টি কংগ্রেস। ১৯ এপ্রিল, পার্টি কংগ্রেসের শেষদিনে দলের নতুন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হবে।

প্রকাশ কারাতের আমলে বিশেষ করে গত এক দশকে দলের জনসমর্থন বিপুল হারে কমেছে। সারা দেশে টিমটিম করে জ্বলছেন শুধুই ত্রিপুরার মানিক সরকার। এখানেই শুধু ক্ষমতা ধরে রেখেছে দল। বাকি সারা দেশে সাইনবোর্ড হওয়ার জোগাড় দলের। ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক অসামরিক পরমাণু চুক্তির বিরোধিতা করে প্রথম ইউপিএ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বামেরা। তারপর থেকে যত দিন গিয়েছে, ততই জনভিত্তি খুইয়ে কোণঠাসা হয়ে পড়েছে সিপিএম।

সবচেয়ে বড় আঘাত এসেছে ২০১১ সালে যখন পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনকে কার্যত ধুলিস্যাৎ করে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এর আগে ও পরে যেকটি নির্বাচন রাজ্যে হয়েছে সেখানে সবকটিতেই জামানত বাজেয়াপ্ত হয়েছে সিপিএমের।

সম্পাদক পদে নয়া মুখ আদৌও দলের হারানো জনসমর্থন ফেরাতে পারে কিনা এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+